Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের হয়ে রান তাড়া করতে নেমে নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন তিলক বর্মা। এবার ভাঙলেন কোহলির রেকর্ড (Tilak Varma)।
তিলকের ‘বিরাট’ রেকর্ড (Tilak Varma)
আইপিএল-এর মঞ্চ থেকে তিলকের উত্থানের সাক্ষী থেকেছে সমর্থকরা। ভারতের উদীয়মান তারকার্ডের মধ্যে এখন অন্যতম নাম তিলক। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই বাঁ হাতি ব্যাটার ছুঁলেন মাইলস্টোন। রান তাড়া করতে নেমে কোহলির জুড়ি মেলা ভার। এবার সেই ‘চেজমাস্টার’ কোহলির রেকর্ড ভাঙলেন তিঁনি। টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশি গড় এখন তাঁর দখলে। সীমিত ক্রিকেটে নিজেকে ভরসাযোগ্য করে তুলেছেন এই তরুণ ক্রিকেটার (Tilak Varma)।
প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে বড় রান না হলেও সেটা তাৎপর্যপূর্ণ ম্যাচের নিরিখে। এই ম্যাচে তিঁনি অপরাজিত ছিলেন ৩৪ বলে ২৫ রান করে। তাঁর ইনিংসে রয়েছে ৩টি বাউন্ডারি। তাঁর ব্যাটে ভোর করেই ভারত জয়ের জন্য রান তুলে নেয়। এই ইনিংসের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিলকের গড় ৭০.৫০। যা একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ড ছিল কোহলির দখলে। পাকিস্তানের বিরুদ্ধে কোহলির গড় ছিল ৭০.২৮। সেই রেকর্ডই তিলক ভাঙলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

আরও একটি ল্যান্ডমার্ক রয়েছে তিলকের নামে। টি-টোয়েন্টি ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি ব্যাটিং গড়ের তালিকার শীর্ষে উঠে এসেছেন তিলক বর্মা। এই নজিরও ছিল বিরাটের দখলে। রান তাড়া করার সময় ৪৮ ম্যাচে ৬৭.১০ গড়ে মোট ২০১৩ রান করেছিলেন বিরাট কোহলি (Tilak Varma)।

এখন বিরাটকে টপকে গেলেন তিলক। টি-টোয়েন্টি ম্যাচে রান করে তিলকের গড় ৬৮। রান তাড়া করার সময় তিলক ১৬ ইনিংসে ৫৪৩ রান করেছেন। তিঁনি প্রমাণ করেছেন চাপ নিয়ে খেলার মানসিকতা তাঁর মধ্যেও রয়েছে। চাপের সময় দলের প্রয়োজন বুঝে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতা রয়েছে তাঁর মধ্যে।
আরও পড়ুন: Pollution: শীতের ঘাটতিতে বাড়ছে দূষণ, ভোরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ কলকাতায়
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন তিঁনি। তিন ম্যাচে তাঁর দখলে রয়েছে ১১৩ রান। মোট ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচে তিলকের রান ১১১০। গড় ৪৮.২৬। স্ট্রাইক রেট ১৪২.৪৯। যার মধ্যে রয়েছে ২টি শতরান ও ৫টি অর্ধশতরান। বিশেষজ্ঞদের মতে দলের ফিনিশার হিসেবে উঠে আসতে পারেন ২৩ বছরের এই ব্যাটার।
রবিবার প্রথমে ব্যাট করতে নেমে ১১৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ রান করেন আইডেন মার্করাম (৬১)। বাকি কোনও ব্যাটার সেই ভাবে দাঁড়াতেই পারেননি। ২টি করে উইকেট নিয়েছেন অর্শদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব। রান তাড়া করতে নেমে ২৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভাল শুরু করেন অভিষেক শর্মা ও শুভমন গিল। প্রথম উইকেটে ৬০ রান আসে, বাকি কাজটা দক্ষতার সাথে করে আসেন তিলক বর্মা (Tilak Varma)।


