Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার শুরু থেকেই নিম্নগামী দেশের শেয়ার বাজারের দুই ইনডেক্স সূচক, তবু এর মধ্যেও বিশেষজ্ঞদের মতে নজর রাখতে পারেন এই ৮টি স্টকে (Stocks)।
লাভের মুখ দেখতে পারে এই স্টকগুলি (Stocks)
গত সপ্তাহের শেষ দুই দিন শেয়ার মার্কেটে বৃদ্ধির পর এই সপ্তাহের প্রথম দিনেই ধাক্কা খায় দেশের শেয়ার মার্কেট। মার্কেট খোলার সময় পতনের মাত্রা যা ছিল সেটা অনেকটাই কমে আসে বাজার বন্ধের সময়। মঙ্গলবার বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই Sensex ৪০০ পয়েন্টেরও বেশি পড়ে দাঁড়িয়েছিল ৮৪,৮০৬ পয়েন্টের মতো। অন্যদিকে নিফটি ৫০ পড়েছিল ১১৩ পয়েন্টের মতো, দাঁড়িয়েছিল ২৫৯১০ পয়েন্টের আশেপাশে (Stocks)।
ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি বিনিয়োগ বেরিয়ে যাওয়ার প্রভাবে শেয়ার মার্কেটে ডাউন ট্রেন্ড দেখা গিয়েছে তাছাড়াও ডলারের তুলনায় টাকার মূল্য কমে আসাও ফলে পতন দেখা গিয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। সোমবার নতুন করে টাকার দাম কমেছে বলেই জানা যাচ্ছে। প্রতি ডলারের টাকার দাম পড়ে ৯০ পার করে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তিতে দেরি হওয়া এবং ক্রমাগত বিদেশি বিনিয়োগ ছেড়ে চলে যাওয়ার কারণে টাকার দাম কমছে বলে তাঁর মত। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোনা ও রুপোর দাম।

আরও পড়ুন: Stock Market: সপ্তাহের শুরু থেকেই পতনের ট্রেন্ড শেয়ার মার্কেটে?
মঙ্গলবার যে স্টকগুলিতে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
- Hindustan Zinc: কেনা: ৫৬৭ টাকা, বিশ্লেষকদের মতে টার্গেট: ৬০৭ টাকা, স্টপ লস: ৫৪৭ টাকা
- Federal Bank: কেনা: ২৬৫ টাকা, বিশ্লেষকদের মতে টার্গেট: ২৮৫ টাকা, স্টপ লস: ২৫৫ টাকা
- HAL: কেনা: ৪৩২০ টাকা, বিশ্লেষকদের মতে টার্গেট: ৪৫০০ টাকা, স্টপ লস: ৪২০০ টাকা
- Bharti Airtel: কেনা: ২০৭০ টাকা, বিশ্লেষকদের মতে টার্গেট: ২১২৫ টাকা, স্টপ লস: ২০৪০ টাকা
- Marico: কেনা: ৭৩৭ টাকা, বিশ্লেষকদের মতে টার্গেট: ৭৫০ টাকা, স্টপ লস: ৭২৫ টাকা
- Netweb Technologies: কেনা: ৩৩৩০ টাকা, বিশ্লেষকদের মতে টার্গেট: ৩৫০০ টাকা, স্টপ লস: ৩২৭৫ টাকা
- Godawari Power: কেনা: ২৪৭ টাকা, বিশ্লেষকদের মতে টার্গেট: ২৬২ টাকা, স্টপ লস: ২৪২ টাকা
- Thomas Cook: কেনা: ১৪৪ টাকা, বিশ্লেষকদের মতে টার্গেট: ১৫৪ টাকা, স্টপ লস: ১৪১ টাকা (Stocks)
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


