Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আবুধাবিতে আজ বসছে আইপিএলের মিনি অকশন, কখন থেকে শুরু হবে, নজর থাকবে কোন তারকার দিকে? রইল বিস্তারিত (IPL 2026)।
আইপিএল-এর মিনি নিলাম (IPL 2026)
দীর্ঘ জল্পনার অবসান আজ। আইপিএল-এর মিনি নিলাম আজ অনুষ্ঠিত হতে চলেছে আবুধাবিতে। করা এই নিলামের তারকা হয়ে উঠবেন নজর থাকবে সেই দিকে। মোট ৩৬৯ জন খেলোয়াড় এই নিলামে রয়েছেন যার মধ্যে থেকে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড়ই বিক্রি হতে পারেন। তাও যদি সব ফ্র্যাঞ্চাইজি তাদের বাজেটের মধ্যে ২৫ জনের সম্পূর্ণ দল গঠন করতে সক্ষম হয় (IPL 2026)।
এই বছরের মিনি নিলামে বিশেষ করে নজর থাকবে কলকাতা ও চেন্নাই সুপার কিংস-এর দিকে। বড় অঙ্কের বাজেট নিয়ে নিলামে অংশগ্রহণ করবে এই দুই দল। চেন্নাইয়ের হাতে রয়েছে ৪৩ কোটি টাকা আর অন্যদিকে কলকাতার হাতে রয়েছে ৬৪ কোটি টাকা। গত মরশুমে আশানরুপ ফল না করায় পরের মরশুমের জন্য শক্তিশালী দল বানানোর লক্ষ্যে মরিয়া দুই ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেট বিশ্লেষকদের মতে এই বছর সবচেয়ে দামি খেলোয়াড় কিনতে পারে কলকাতা তবে তার সাথে সমান টক্কর দিতে পারে চেন্নাই।
দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে বড় প্রতিযোগিতা দেখা যেতে পারে। নিলামে উপস্থিত থাকবেন একাধিক বড় তারকা। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার সহকারী কোচ ও সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি অ্যাশেজ সিরিজ চলাকালীন ছুটি চেয়ে নিলামে যোগ দিতে চেয়েছেন। তবে পাঞ্জাবের হেড কোচ রিকি পন্টিং নিলামে অনুপস্থিত থাকতে পারেন। তাঁর বদলে নিলাম টেবিলে দেখা যেতে পারে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। এই মুহূর্তে তিনি চোট পরবর্তী রিহ্যাব সেশনে রয়েছেন (IPL 2026)।

এই নিলামে মূল আকর্ষণে থাকছেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণোই, ইংলিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ক্যামেরন গ্রিন এই নিলামের জন্য নিজেকে ব্যাটার হিসেবে নথিভুক্ত করেছেন।
নিলাম কখন শুরু এবং দেখা যাবে কোথায়?
সম্প্রচার শুরু হবে দুপুর ২টো নাগাদ (ভারতীয় সময়), নিলাম শুরু হওয়ার সম্ভাবনা দুপুর ২.৩০ নাগাদ। টিভির পর্দায় স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং জিওহটস্টারে এটি লাইভস্ট্রিম হবে (IPL 2026)।
আরও পড়ুন: Unbreakable Bond: খাঁচাবন্দি নয়, ভালোবাসার বন্ধনে বাঁধা! গোপালের কাঁধ-ছাড়া করে না দুই টিয়া
কতজন খেলোয়াড় বিক্রি হতে পারেন?
৩৬৯ জন খেলোয়াড় নিলামে উঠলেও সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড়ই দল পেতে পারেন। বাকিদের অবিক্রিত থাকতে হবে এই মিনি নিলামে।
নিলামে হেভিওয়েট তারকা কারা?
এই মরসুমে নিলামের সবচেয়ে বড় নাম ক্যামেরন গ্রিন। যাঁকে নেওয়ার জন্য মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে দলগুলি বলেই সূত্রের খবর। ব্যাট ও বল হাতে সমান দক্ষতার কারণে তিনি অত্যন্ত মূল্যবান। এছাড়াও রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আইয়ার ও লিয়াম লিভিংস্টোনের মতো খেলোয়াড়দের জন্য বড় অঙ্কের বিড দেখা যেতে পারে এই মিনি নিলামে (IPL 2026)।


