Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ আইপিএল-এর মিনি নিলাম নিয়ে বাড়ছিল উন্মাদনার পারদ। সবথেকে বেশি চর্চায় চিলি অজি তারকা ক্যামেরন গ্রিন (IPL 2026)।
অবশেষে কলকাতা শিবিরে ক্যামেরন গ্রিন (IPL 2026)
আগের মরশুমের আইপিএল-এর ব্যর্থ কাটিয়ে উঠে নতুন ভাবে পূর্ণ শক্তিতে দল নামাতে চাইছে কলকাতা। ২০২৬ আইপিএল মিনি নিলামে সবথেকে বেশি অঙ্কের টাকা ছিল নাইট শিবিরে। অন্যদিকে এই মিনি নিলামে সবথেকে বেশি চর্চা ছিল অজি তারকা অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়ে। বিশেষজ্ঞদের মতে তাঁর দর ২০ কোটি ছাড়াতে পারে আর সেটাই সত্যি হলো (IPL 2026)।

মুম্বই ইন্ডিয়ান্স বিডিং শুরু করে বেরিয়ে যায়, মজা করেই তারা শুরু করে। কারণ তাদের কাছে টাকা নেই। এর পর আসরে নামে রাজস্থান রয়্যালস ও KKR। ২ কোটি টাকার বেস প্রাইস থেকে ১৩ কোটি ৬০ লাখে গিয়ে বেরিয়ে যায় রাজস্থান রয়্যালস। এর পর আসরে নামে চেন্নাই সুপার কিংস। বিডিং ওয়ার চলতে থাকে CSK ও KKR-এর মধ্যে। লম্বা বিডিং লড়াইয়ের পর শেষ হাসি হাসে কিং খানের দল। ২৫.২০ কোটি টাকায় তাঁকে দলে নিল নাইটরা।
আরও পড়ুন: Dankuni: কমিশনের খসড়া তালিকায় ‘মৃত’ জীবিত কাউন্সিলর! নিজের ‘সৎকার’ করতে শ্মশানে ছুটলেন তৃণমূল নেতা
নাইট শিবিরে যোগ দেওয়ার পর অজি তারকা বলেন, ‘আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অঙ্গ হতে পেরে আমি আনন্দিত। ইডেনে নামার জন্য মুখিয়ে রয়েছি। পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চাই। আশা করছি আমাদের জন্য মরশুমটা খুবই ভাল যাবে। শীঘ্রই দেখা হবে। আমি কেকেআর (IPL 2026)।’
অন্যদিকে ডেভিড মিলারকে বেস প্রাইস ২ কোটি টাকায় নিল দিল্লি ক্যাপিটালস। তবে এবার মনে করা হচ্ছিল দল পেতে চলেছেন পৃথ্বী শ কিন্তু ২০২৫ সালের পর আবারও তিনি দল পেলেন না। তাঁর বেশ প্রাইস ছিল ৭৫ লাখ টাকা। তবে তাঁর নাম আবারও ডাকা হতে পারে বলেই জানা যাচ্ছে (IPL 2026)। পৃথ্বী শ-র পর আনসোল্ড রইলেন সরফরাজ খান। যদিও তিনি দ্বিতীয় পর্বে সুযোগ পাবেন।
চমক রয়েছে এই মিনি নিলামে। তরুণ তারকাদের মধ্যে চর্চিত নাম রাচিন রবীন্দ্র। কিন্তু তিনিও আনসোল্ড থাকলেন। তাঁর পাশাপাশি দাপুটে প্লেয়ার লিয়াম লিভিংস্টোনকেও নিল না কোনও দল। অন্যদিকে শ্রীলঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারঙ্গাকে ২ কোটি টাকার বেস প্রাইসে লখনৌ সুপার জায়ান্টস।
প্রথমে নাম নথিভুক্ত না করলেও পরে নিজের নাম নথিভুক্ত করেন প্রোটিয়া তারকা ব্যাটার কুইন্টন ডি কক। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে ভাল ফর্মে রয়েছেন তিনি। ১ কোটি টাকার বেস প্রাইসে তাঁকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটার ফিন অ্যালেনকে ২ কোটিতে দলে নিল কলকাতা। ২ কোটির বেস প্রাইসে দিল্লি ক্যাপিটালসে ইংরেজ ক্রিকেটার বেন ডাকেট।

অজি তারকা গ্রীনের পাশাপাশি নজরে ছিলেন শ্রীলঙ্কান তরুণ পেসার ক্রিকেটার মাথিশা পাথিরানা। শ্রীলঙ্কার এই তরুণ পেসার LT20-তে আগুনে ফর্মে রয়েছেন আর তাঁর কারণেই তিনি ছিলেন পছন্দের তালিকায়। KKR ও LSG-র মধ্যে তাকে নেওয়ার লড়াইয়ে শেষ পর্যন্ত ১৮ কোটি টাকায় পাথিরানাকে দলে নিল KKR।


