Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে রেটিং পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়েছেন তারকা স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)।
ইতিহাস লিখলেন বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন বরুণ চক্রবর্তী। প্রতি ম্যাচেই তিনি বিপক্ষকে বিপাকে ফেলেছেন এবং নিয়মিত উইকেট নিয়েছেন। শেষ ICC টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিং অনুযায়ী ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী শীর্ষস্থান যেমন ধরে রেখেছেন তেমনই চলতি সিরিজে এই পারফরম্যান্সের কারণে রেটিং পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছেন (Varun Chakaravarthy)।
টানা ভাল পারফর্ম করার সৌজন্যে তিনি প্রথম ভারতীয় বলার হিসেবে টি-টোয়েন্টি ইতিহাসে ৮০০ বা তার বেশি পয়েন্ট অর্জন করলেন। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৮১৮। তিনি তৃতীয় ভারতীয় বলার যিনি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন। এর আগে এই কৃতিত্ব রয়েছে রবি বিষ্ণোই (সর্বোচ্চ রেটিং ৭০৭) এবং জশপ্রীত বুমরার (সর্বোচ্চ রেটিং ৭৮৩)। বাঁহাতি পেসার অর্শদীপ সিং চার ধাপ এগিয়ে এখন ১৬তম স্থানে পৌচেছেন আর দক্ষিণ আফ্রিকার মার্কো জ্যানসেন ১৪ ধাপ উঠে ২৫তম স্থানে জায়গা করে নিয়েছেন (Varun Chakaravarthy)।

আরও পড়ুন: Gaza: গাজা ইস্যুতে উভয়সঙ্কট: কঠিন সমীকরণে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
বরুণ চক্রবর্তীর পাশাপাশি প্রতিভাবান বাঁহাতি ব্যাটার তিলক বর্মা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে ভারতের অন্যতম সেরা পারফর্মার। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি করেন ২৬ রান এবং দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান। তৃতীয় ম্যাচে ২৬ রানে অপরাজিত থেকে ভারতকে জিতিয়ে আসেন। যার ফলে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের ব্যবধান বাড়িয়ে নিতে সক্ষম হয়।
তিলক বর্মা নিজের এই ধারাবাহিক পারফরম্যান্সের ফলে দুই ধাপ উপরে উঠে ICC টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে রয়েছেন। এ বছরের শুরুতে তিনি র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেছিলেন, যা তাঁর কেরিয়ারের সেরা ছিল। বর্তমানে অভিষেক শর্মা শীর্ষে আছেন (Varun Chakaravarthy)।


