Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শান্তিপূর্ণ দ্বীপরাষ্ট্র হিসেবে পরিচিত তাইওয়ান (Taiwan Metro Stations)। কিন্তু শুক্রবার সন্ধ্যায় সেই চেনা ছবিটাই বদলে গেল মুহূর্তের মধ্যে। রাজধানী তাইপের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ছুরি হাতে এক আততায়ীর এলোপাথাড়ি হামলায় প্রাণ হারালেন তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। জনবহুল শহরের রাস্তায় আচমকা এই হিংসাত্মক ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।

মুখে মাস্ক, হাতে ছুরি (Taiwan Metro Stations)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় প্রথমে তাইপের রেল স্টেশনে একটি ‘স্মোক বোমা’ ছোড়ে হামলাকারী। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্কে ছুটোছুটি শুরু করেন যাত্রীরা। এরপর পাশের একটি মেট্রোস্টেশনের বিপণিবিতানে ঢুকে পড়ে আততায়ী। মুখে মাস্ক পরে, হাতে ধারালো ছুরি নিয়ে নির্বিচারে কোপাতে শুরু করে সাধারণ মানুষকে। শুধু ছুরি হামলাই নয়, আতঙ্ক বাড়াতে হামলাকারী সঙ্গে নিয়ে এসেছিল পেট্রোল বোমাও। একের পর এক আক্রমণে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
হাসপাতালগুলোতে জরুরি অবস্থা (Taiwan Metro Stations)
এই ভয়াবহ হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। গুরুতর আহত অবস্থায় ১১ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর তাইপের একাধিক হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়। শনিবার সকালে আহতদের দেখতে হাসপাতালে যান তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে। আহত ও তাঁদের পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি।

কে এই আততায়ী? (Taiwan Metro Stations)
তাইওয়ানের পুলিশ প্রধান চ্যাং জুং সিন জানান, হামলাকারীর নাম চ্যাং ওয়েন (২৭)। সে উত্তরাঞ্চলের তায়োয়ান শহরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত একাই এই ভয়াবহ হামলা চালিয়েছে। তার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গ্রেপ্তার এড়াতে বহুতল থেকে ঝাঁপ (Taiwan Metro Stations)
হামলার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেন তাইওয়ানের প্রধানমন্ত্রী। পুলিশ শনিবার অভিযুক্তের খোঁজে অভিযান চালালে, গ্রেপ্তার এড়াতে একটি বহুতল থেকে ঝাঁপ দেয় চ্যাং ওয়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়।
বিরল হলেও অস্বস্তিকর (Taiwan Metro Stations)
তাইওয়ানে এ ধরনের হিংসাত্মক হামলা তুলনামূলকভাবে বিরল। তবে ২০১৪ সালে তাইপেইয়ের মেট্রোতে এক ভয়াবহ ছুরি হামলায় চারজন নিহত হয়েছিলেন। সেই ঘটনায় গোটা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ২০১৬ সালে ওই মামলার অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবারের ঘটনায় ফের সেই দুঃস্বপ্নের স্মৃতি উসকে উঠল সাধারণ মানুষের মনে।
আরও পড়ুন: Calcutta High Court: কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তিতে হুমায়ুন কবির
নিরাপত্তা জোরদারের নির্দেশ
এই ঘটনার পর প্রেসিডেন্ট লাই চিং-তে জনবহুল অঞ্চল, রেল ও মেট্রো স্টেশন, বিপণিবিতান ও পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন, নজরদারি বাড়ানো এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির ওপর জোর দেওয়া হয়েছে।



