Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: জগদ্দলে গুলি চালানোর মামলায় হাইকোর্টে বড় স্বস্তি বিজেপি নেতা অর্জুন সিংয়ের(Arjun Singh)। তাঁর আগাম জামিনের আবেদন শর্তসাপেক্ষে মঞ্জুর করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। নির্দিষ্ট সময়ে ঘটনার আইও-এর কাছে হাজিরা দিতে হবে। তদন্তে সহযোগিতার নির্দেশও দিয়েছে হাইকোর্ট।
জগদ্দলে গুলি-কাণ্ড(Arjun Singh)
গত মার্চে মার্চে জগদ্দলের মেঘনা মিলের শ্রমিকদের মধ্যে অশান্তি হচ্ছিল। খবর পেয়ে সেখানে যান ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। এরপর অশান্তি বাড়তে থাকে, গুলি চলে বলে অভিযোগ। এই অশান্তি নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের(Arjun Singh) দাবি, রাতে মজদুর ভবনেই ছিলেন তিনি। আচমকা ২ রাউন্ড গুলির শব্দ পান। সঙ্গে সঙ্গে বেরিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে যান। অর্জুন সিং অভিযোগ করেন, তিনিই ছিলেন হামলার টার্গেট। দু’পক্ষের বচসার মাঝে চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকায়। বিশৃঙ্খলার খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
আরও পড়ুন: Kolkata High Alert: বড়দিন থেকে নিউ ইয়ার, উৎসবের আনন্দে কড়া পাহারা কলকাতায়
হাইকোর্টে বড় স্বস্তি অর্জুনের(Arjun Singh)
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অর্জুন সিংকে(Arjun Singh) দু’বার তলব করে জগদ্দল থানার পুলিশ। কিন্তু তিনি একবারও হাজিরা দেননি। এরপর জগদ্দল থানার পুলিশ মজদুর ভবনে যায়। জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুন সিংকে। তা নিয়ে অত্যন্ত বিরক্ত বিজেপি নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন অর্জুন সিং। তাঁর অভিযোগ, পুলিশ মিথ্যে মামলায় বারবার হেনস্তা করছে। গত শুক্রবার সকালেও অর্জুন সিংকে তলব করে নোটিস পাঠায় জগদ্দল থানা। এরপরই আগাম জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন বিজেপি সাংসদ। এদিন সেই আবেদন মঞ্জুর করল আদালত।
আরও পড়ুন: Inline Baggage: উড়ান ধরলেন, কিন্তু ব্যাগ পেলেন না? ইন্ডিগোর গাফিলতিতে ক্ষুব্ধ যাত্রীরা


