Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ধোনিই নাকি কেরিয়ার শেষ করে দিয়েছিল অমিত মিশ্রর (Amit Mishra)। এই বিষয়ে কী বলছেন লেগস্পিনার?
ধোনির জন্যই সুযোগ পাননি বেশি দলে? (Amit Mishra)
ভারতের প্রতিশ্রুতিমান লেগস্পিনার ছিলেন অমিত মিশ্র। তবে দীর্ঘস্থায়ী হয়নি তাঁর কেরিয়ার। চলতি বছরেই সব ধরণের ক্রিকেট থেকে বিদায় জানিয়েছেন তিনি। অনেকের মতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বেশি সুযোগ পাওয়ার কথা থাকলেও সেটা পাননি তিনি (Amit Mishra)। তবে এই বিষয়ে নিজে কী ভাবেন তিনি?
সম্প্রতি একটি পডকাস্টে ভারতের প্রাক্তন এই লেগস্পিনার জানিয়েছেন, ‘‘লোকে বলে ধোনি না থাকলে আমার কেরিয়ার নাকি আরও ভাল হত। কিন্তু কে জানে, ও না থাকলে আমি হয়তো দলেই থাকতাম না। আমি মূলত ওর অধীনেই খেলেছি। বারবার কামব্যাক করেছি। অধিনায়ক হিসেবে ও রাজি হত বলেই তো দলে ফিরতে পেরেছি। তাই আমি বিষয়টাকে ইতিবাচক হিসেবেই দেখতে চাই।’

পরিসংখ্যান বলছে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে সেরা সময় কাটিয়েছেন ২০০৮ থেকে ২০১১ অবধি। পুরো সময়টায় অধিনায়ক ছিলেন ধোনি। পরে বিরাট কোহলির নেতৃত্বে খেলেছেন তিনি। ধোনির অধিনায়কত্ব নিয়ে স্পষ্ট জানিয়েছেন তিনি, ‘‘আমি সেই সমর্থনটা পেয়েছি। যখনই আমি প্রথম একাদশে থেকেছি। তখনই ধোনি এসে আমাকে পরামর্শ দিত। সব সময় আমার সঙ্গে কথা বলত। আমার যে শেষ ওয়ানডে সিরিজ, সেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছিল। একটা ম্যাচে আমি রান আটকানোর কথা ভাবছিলাম, উইকেটের চেষ্টা করছিলাম না। তখন ধোনি এসে বলে এটা আমার স্বাভাবিক বোলিং নয়। তারপর নিজের মতো বোলিং করেই আমি ৫ উইকেট পাই। আমার মতে, ওটা আমার কেরিয়ারের সেরা বোলিং।’
আরও পড়ুন: Kajal Aggarwal: বাংলাদেশ নিয়ে পোস্টে হিন্দু জাগরণের ডাক দিয়ে বিতর্কে কাজল
ধোনির নীতি ছিল ম্যাচ জিততে গেলে উইকেট নিতে হবে, এই নীতিকেও সমর্থন করেছেন অমিত মিশ্র। অমিত মিশ্র ২২ টেস্টে পেয়েছেন ৭৬টি উইকেট। ৩৬টি ওয়ান ডে ম্যাচে নিয়েছেন ৬৪টি উইকেট। তার ইনিংসে ৬ উইকেটও রয়েছে। খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। উল্লেখ্য শুরুতে সাড়া জাগালেও তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। একাধিকবার বাদ পড়লেও ফিরে এসেছেন বারবার (Amit Mishra)।


