Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ক্রমাগত খারাপ পারফর্ম করার জন্য ICC র্যাঙ্কিংয়ে প্রথম দশ থেকে বেরিয়ে গেলেন সূর্যকুমার যাদব ও শুভমন গিল (Virat-Rohit)।
ICC-র তালিকায় বদল (Virat-Rohit)
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করার পর থেকে সবথেকে বেশি চর্চায় রয়েছে শুভমন গিলের বাদ পড়া। খারাপ ফর্মের জন্য যদি গিলকে বাদ দেওয়া হয় তাহলে সূর্য কীকরে জায়গা পেলেন স্কোয়াডে? এই প্রশ্নই বারবার উঠতে শুরু করেছে। কারণ দীর্ঘদিন ফর্মে ভাঁটা সূর্যর। বিশ্বকাপ এগিয়ে এলেও ফর্মে ফিরতে ব্যর্থ হয়েছে টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তবে খারপ ফর্মের প্রভা পড়ল ICC-র তালিকায়। প্রথম দশ থেকে বেরিয়ে গেলেন গিল-সূর্য। অন্যদিকে একদিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলি (Virat-Rohit)।
কমবেশি এখন সবাই মনে করছেন বিরাট-রোহিতের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে দলের কোচ গম্ভীর ও নির্বাচক প্রধানের। কিন্তু এই দুই কিংবদন্তি যতবারই মাঠে নামছেন নিজেদের দক্ষতা বুঝিয়ে দিচ্ছেন। অস্ট্রেলিয়া সফর হোক বা দক্ষিণ আফ্রিকা সিরিজ দুই বিপক্ষের বিরুদ্ধেই জ্বলে উঠতে দেখা গিয়েছে রো-কো জুটিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ফর্মে থাকার পুরস্কার পেলেন বিরাট কোহলি। দুই ধাপ উঠে এখন ODI ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। এখন তাঁর সংগ্রহ ৭৭৩। শীর্ষস্থান ধরে রেখেছেন রোহিত শর্মা।

আরও পড়ুন: Bangladesh-Pakistan: পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে উল্টে দিচ্ছে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচ খেলে সূর্যকুমার করেছেন মোট ৩৪ রান। এর আগে এশিয়া কাপ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বড় রান পাননি সূর্য। এ বার ICC র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় প্রথম দশ থেকে বেরিয়ে গেলেন তিনি। তিন ধাপ নেমে সূর্য এখন রয়েছেন ১৩ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬৬০। অন্যদিকে তিলক বর্মা নিজের ভাল ফর্মের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় উঠে এলেন তিন নম্বরে।
র্যাঙ্কিংয়ে পতন হয়েছে শুভমন গিলেরও। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ় সিরিজে ভালো খেললেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে পারেননি চোটের জন্য। তাই প্রথম দশে জায়গা হারালেন। এক ধাপ নেমে গিল আছেন একাদশ স্থানে। টেস্টে ব্যাটারদের তালিকায় ভারতীয়দের মধ্যে একমাত্র আছেন যশস্বী জয়সওয়াল। তিনি আছেন অষ্টম স্থানে (Virat-Rohit)।


