Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভোটার তালিকার বিশেষ শুদ্ধিকরণ প্রক্রিয়া বা SIR-এ প্রযুক্তি ও প্রশাসনিক নজরদারিতে কোনো ফাঁক রাখতে চাইছে না কমিশন। রাজ্যের ভোটার তালিকা থেকে ভুতুড়ে, ভুয়ো, ডুপ্লিকেট আর সন্দেহজনক নাম বাদ দিয়ে একটি নির্ভুল তালিকা তৈরি করতে চাইছে কমিশন। প্রোজেনি ম্যাপিং সংক্রান্ত কিছু সমস্যা ইতিমধ্য়েই ধরা পড়েছে খসড়া তালিকায় (SIR Hearing) ৷
প্রোজেনি ম্যাপিং সংক্রান্ত সমস্যা (SIR Hearing)
SIR শুনানি পর্ব প্রোজেনি ম্যাপিং সংক্রান্ত সমস্যায় রাজ্যের মধ্যে শীর্ষে মুর্শিদাবাদ। প্রোজেনি ম্যাপিং প্রক্রিয়ায় দাদু-দিদা অথবা ঠাকুরদা বা ঠাকুমার নাম ব্যবহার করে সন্দেহের তালিকায় রয়েছেন মুর্শিদাবাদে ৪ লক্ষ ৭ হাজার ৬৫ জন ভোটার। এরপর দক্ষিণ ২৪ পরগনা জেলার তালিকায় রয়েছেন ৩ লক্ষ ৭৭ হাজার ৯১০ জন ভোটার। তৃতীয় স্থানে উত্তর২৪ পরগনা জেলায় তালিকায় রয়েছেন ২ লক্ষেরও বেশি ভোটার।
কী হবে প্রক্রিয়া? (SIR Hearing)
প্রথমে এদের শুনানি হবে ৷ তারপর আসবে আরও ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের পালা। ভোটারের বয়স ৮৫ বছরের ঊর্ধ্বে হলে তাঁক বাড়িতে গিয়ে করা হবে SIR শুনানি, জানিয়ে দিল কমিশন।
আরও পড়ুন: EC SIR: আজ থেকেই SIR-এর শুনানি, কমিশনের কর্মযজ্ঞে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা
শুনানি তে CAA সার্টিফিকেট (SIR Hearing)
শুনানিতে গ্রাহ্য হবে CAA সার্টিফিকেট। CAA-তে আবেদন করলেই SIR এর ফর্ম ৬ পূরণ করে আবেদন করলে তা গ্রাহ্য হবে। পরে চূড়ান্ত তালিকায় নাম নথিভুক্ত করা হবে। তবে ওবিসি সার্টিফিকেট রাজ্যে মান্যতা দেওয়া হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এই নিয়ে সিইও দফতরে বৈঠক ২৯ ডিসেম্বর । ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে।



