Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা-তারাতলা (Taratala Mishap) রোডে একটি কারখানার শেড বা কাঠামো হঠাৎ ভেঙে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় একাধিক শ্রমিক ও কর্মী জখম হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
কারখানার ভেতরে চলছিল কাজ (Taratala Mishap)
স্থানীয় সূত্রে খবর, কারখানার ভিতরে কাজ (Taratala Mishap) চলাকালীন আচমকাই কাঠামোর একটি অংশ ধসে পড়ে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে চার জনকে। আটক আরও ২০।
আরও পড়ুন: Sanjeev Kapoor: মাস্টারশেফে কেন না সেলেব শেফ সঞ্জীবের? অক্ষয়ের সঙ্গে ঝামেলাই কারণ?
বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ (Taratala Mishap) চলছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আহত হয়েছেন একাধিক। ৪০-৪৫ জন ভিতরে আটকে রয়েছেন বলে খবর। উদ্ধার কার্যে দমকল। দমকল কর্মীদের সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারাও। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কারোর হাত থেঁতলে গিয়েছে, কারোর মাথা। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। টিন, লোহার বিম ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের চেহারা নেয় এলাকা। স্থানীয় বাসিন্দারা বলছেন, অনেকেই আটকে রয়েছে।
গ্যাস কাটার গিয়ে কাটা হচ্ছে লোহার চাঁই। স্থানীয়দের দাবি, ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া বেশ কয়েক জন শ্রমিকের আর্তনাদের শব্দ পাওয়া যাচ্ছে।
ঘটনাস্থলে এসেছে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের কোনও ঘটনা ঘটেছে কি না, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে দুর্ঘটনাস্থলের পরিস্থিতি বিচার করে স্থানীয়দের একাংশের আশঙ্কা, অনেকের মৃত্যু হতে পারে।
জানা যাচ্ছে, ওই এলাকায় একটি কারখানার গোডাউন তৈরি হচ্ছিল। নির্মাণের সময়েই একবার ভেঙে পড়ে। তারপর সেটা কোনওভাবে ঠিক করে শেডের নীচে ভিতরে ঢুকেই আবার গোটা ‘সেট-আপ’ দাঁড় করানোর চেষ্টা করছিলেন কর্মীরা। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা টিনের শেড
খোলা হয়েছে হেল্পলাইন:
8697981070
033 22143526
033 22535185


