Last Updated on [modified_date_only] by Ananya Dey
কে টিভি বাংলা ডিজিটাল : ছাব্বিশের প্রচার যুদ্ধে এবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের পাশে চাইছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাড়ে ১৪ বছরের সাফল্য তুলে ধরার প্রচারে সাহায্য নেওয়া হবে এই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের। শুক্রবারের মেগা বৈঠকে দলের নেতা কর্মীদের এই স্ট্যাটিজিক বার্তাই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
নির্বাচনের স্ট্র্যাটেজি (Abhishek Banerjee)
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। SIR -কে ঘিরে ইতিমধ্যেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। এমন আবহে বছরের শেষ শুক্রবারে ভার্চুয়াল বৈঠকে দলের নেতা কর্মীদের সামনে আগামী লড়াইয়ের রূপরেখা স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় ৫ হাজার নেতা-কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়ন ও উন্নয়নমুখী কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করার পাশাপাশি নির্বাচনের স্ট্র্যাটেজি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। এদিন বিকেল চারটে নাগাদ ভার্চুয়ালি বৈঠক শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)।
আরও পড়ুন : BLO Suicide: কাজের চাপই কেড়ে নিল বাঁকুড়ার বিএলও শিক্ষকের প্রাণ
উন্নয়নের পাঁচালির ডকুমেন্টারি (Abhishek Banerjee)
সূত্রের খবর, এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছে দিতে প্রত্যেক বিধানসভায় তিনটে করে কমিটি গঠন করার কথা বলা হয়েছে। যে কমিটিতে থাকবেন বিধায়ক, সাংসদ ও জেলা সভাপতি, ব্লক সভাপতি। ছাব্বিশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গত সাড়ে ১৪ বছরের উন্নয়নের কর্মযজ্ঞের কথা তুলে ধরতে প্রতি বিধানসভায় চারটে ব্লকে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে সন্ধ্যেবেলায় উন্নয়নের পাঁচালির ডকুমেন্টারি দেখাতে হবে বলে জানান হয়েছে বৈঠকে (Abhishek Banerjee)।
সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের কাজে লাগবে তৃণমূল
শুধু তাই নয় উন্নয়নের পাঁচালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাফল্য তুলে ধরতে প্রচারে সাহায্য নেওয়া হবে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদেরও। এই কর্মসূচিতে ১৮০০ জন ইনফ্লুয়েন্সারকে সম্বর্ধনা দেওয়া হবে। তার মধ্যে ২০০ জনের কাছে সরাসরি সাংসদ, বিধায়করা যাবেন।তাদের থেকে পরামর্শ নেবেন। বাকি ১৬০০ জনের সঙ্গে এলাকাভিত্তিক সাক্ষাৎ করবেন দলের নেতাকর্মীরা। তাঁদের কাছে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালির কিট পৌঁছে দেওয়া হবে।এছাড়াও জনসংযোগ বাড়াতে Door to door campaign এ জোর দেওয়া এবং ডিজিটাল মাধ্যমেও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। উন্নয়নের পাঁচালি শুধু খতিয়ান নয়, ছাবিসের আগে গোটা বাংলায় দলের এই রাজনৈতিক রিংটোন সেট করে দেওয়ার বার্তাই দিলেন অভিষেক।


