Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আগের ম্যাচে হারলেও বিজয় হজারের তৃতীয় ম্যাচে চণ্ডীগড়কে হারিয়ে জয়ে ফিরল বাংলা (Bengal)।
বাংলার দাপুটে জয় (Bengal)
বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয়ে ফিরল বাংলা। চন্ডীগড়ের বিরুদ্ধে বাংলার ম্যাচ ছিল। সেই ম্যাচ বাংলা জিতলেন ৬ উইকেটে। বাকি ম্যাচের থেকে এই ম্যাচটা কঠিন ছিল, কারণ টার্গেট কঠিন। এই ম্যাচে বাংলাকে ৩১৯ রান তাড়া করতে হয়েছে (Bengal)।
ম্যাচে প্রথম ব্যাট করে চন্ডীগড় ৪৮.২ ওভারে ৩১৯ রান করে। এই রানের পিছনে রয়েছেন ওপেনার অধিনায়ক মনন বোহরা। তিনি ১২৭ বলে করেন ১২২ রান। শেষের দিকে সান্যাম সাইনির ব্যাট থেকে আসে ৬৭ রান। বাংলার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মুকেশ কুমার। তিনি ম্যাচে পাঁচ উইকেট নেন তিনি। সামি নেন তিনটে উইকেট। শাহবাজ আহমেদ নেন দুটি উইকেট। দুই পেসার ও এক স্পিনারের দাপটে বাংলা বিপক্ষের সবকটি উইকেট নিতে সক্ষম হয়।

আরও পড়ুন: Dust Allergy: শীত বাড়লেই অ্যালার্জির সমস্যা! সমাধান হবে কীসে?
রান তাড়া করতে নেমে বোহরার ভালো শুরুর পাল্টা দেন বাংলার ওপেনার অভিষেক পোড়েল। তিনি ওপেনে নেমে ৮৪ বলে করেন ১০৬ রান। অভিমন্যুর ঈশ্বরন, সুদীপ কুমার ঘরামি বড় রান পেলেও অনুষ্টুপ মজুমদার করেন ৭০ বলে ৬৩ রান। শাহবাজ আহমেদ বলের পাশাপাশি ব্যাটেও কামাল করে দেখান। ৭৫ রানের অপরাজিত থেকে তিনি ম্যাচকে জিতিয়ে ফেরেন। বাংলা মাত্র ৪ উইকেট হারিয়ে রান তুলে ফেলে।

বাংলার পরের ম্যাচ জম্মু ও কাশ্মীরের সাথে ৩১ ডিসেম্বর। চলতি বিজয় হাজারে ট্রফিতে বাংলা বিদর্ভের বিরুদ্ধে তিন উইকেটে জিতে যায়। তবে দ্বিতীয় ম্যাচে বরোদার কাছে হেরে যায়। লো স্কোরিং ম্যাচে সহজেই ম্যাচ জিতে নেয় বরোদা। তবে তৃতীয় ম্যাচে চন্ডীগড়ের বিরুদ্ধে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়াল বাংলা (Bengal)।


