Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারে ট্রফির চতুর্থ ম্যাচে দাপুটে জয় পেল বাংলা (Bengal)।
বাংলার সহজ জয় (Bengal)
বছরের শেষে জয়ের হাসি হাসতে চায় সব দলই। বাংলার দলও সেটাই চেয়েছিল এবং সেই ইচ্ছে বাস্তবায়িত করে দেখাল। ২০২৫ সালের শেষ হল দাপুটে জয় দিয়েই। সেই জয় একদিকে যেমন বড় তেমনই ক্রিকেটপ্রেমীদের কাছে অপ্রত্যাশিত। বিজয় হাজারে ট্রফিতে বাংলা বনাম জম্মু ও কাশ্মীর ম্যাচে বাংলা জিতল ৯ উইকেটে (Bengal)।
রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড A-তে মুখোমুখি হয়েছিল বাংলা-জম্মু ও কাশ্মীর। প্রথমে ব্যাট করতে নেমে জম্মু কাশ্মীরের ইনিংস শেষ হয়ে যায় ৬৩ রানে। তাঁরা ২০.৪ ওভারেই অলআউট হয়ে যায়। বাংলার তিন পেসার বিপক্ষকে ধুলোতে মিশিয়ে দেন। সামি নেন দুই উইকেট, আকাশ দীপ নেন চার ও মুকেশ কুমার নেন চার উইকেট।

এই অল্প রান তাড়া করতে নেমে বাংলার ব্যাটারদের কোনও সমস্যার মুখে যে পড়তে হবে না সেটা জানাই ছিল। বাংলা জয়ের জন্য নির্ধারিত রান তুলে ফেলে মাত্র ৯.৪ ওভারেই। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন চার রানে করে আউট হন। অভিষেক পোড়েল ও সুদীপ কুমার ঘরামি যথাক্রমে ৩০ ও ২৫ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন: Gurugram: রাতের অন্ধকারে লিফট নেওয়াই কাল! চলন্ত ভ্যানে তরুণীকে গণধর্ষণের অভিযোগ
এই ম্যাচে বিশেষ ভাবে নজর ছিল জম্মু কাশ্মীরের পেসার আকিব নবির বোলিংয়ের দিকে। ঘরোয়া ক্রিকেটে অন্যতম বিধ্বংসী বোলার তিনি। তবে এই অল্প রান আটকানো তাঁর পক্ষেও সম্ভব ছিল না। জম্মু কাশ্মীরের ব্যাটাররা লড়াই করার মতো তাঁকে রান দিতেই পারেননি। তবে তার মধ্যেও তিনি চেষ্টা করেন এবং তুলে নেন অভিমন্যু ঈশ্বরনের উইকেট (Bengal)।


