Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইএসএল কি খেলবে ইস্টবেঙ্গল? ১ জানুয়ারির মধ্যে জবাব চাইল ফেডারেশন (ISL)।
ইস্টবেঙ্গলের কাছে জবাব তলব ফেডারেশনের (ISL)
ভারতের ফুটবল নতুন বছরে কোন দিকে যাবে সেই দিকে তাকিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা। তবে সমাধান সূত্র বেরোবে বলেই আশায় বুক বাঁধছেন ফুটবলভক্তরা। আইএসএলে অংশ নিতে কি আগ্রহী? এই মর্মে আইএসএল ক্লাবগুলোর কাছে চিঠি পাঠিয়েছে ফেডারেশন (ISL)।
বৃহস্পতিবার অর্থাৎ ১ জানুয়ারি নিজেদের অবস্থান জানানোর জন্য ক্লাবগুলিকে অনুরোধ জানিয়েছে ফেডারেশন। সূত্রের খবর এই পরিপ্রেক্ষিতে ৫ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে ইস্টবেঙ্গল। সুপার কাপ ফাইনালের পর ছুটি কাটাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। তবে এই ছুটি দেওয়ার পিছনে রয়েছে ভারতীয় ফুটবলের অচলাবস্থা।

কিন্তু ফেডারেশনের এদিনের চিঠির পরেই সূত্র মারফত জানা যাচ্ছে ৫ জানুয়ারি থেকে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল দল। এর মধ্যে ভেসে আসছে আরেকটি খবর। ইস্টবেঙ্গলের স্টপার কেভিন সিবিলেকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে স্পেনের ক্লাব। তবে এই খবর সামনে আসার পর থেকে অন্য একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতীয় ফুটবলের এই অবস্থার জন্যই কি কেভিন নতুন ক্লাবে যেতে চাইছেন। লাল-হলুদের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে মে পর্যন্ত। লিগ হলে কেভিন সিবিলে ইস্টবেঙ্গলেই থাকবেন (ISL)।
আরও পড়ুন: A R Rahman Kolkata Show: নতুন বছরে স্থগিত এআর রহমানের কলকাতার কনসার্ট
এদিকে সূত্রের খবর, ২৩ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে যে কোনও একটা সময়ে লিগ শুরু হতে পারে। কত দিন ধরে টুর্নামেন্ট চলবে, তা নির্ভর করছে অংশ গ্রহণকারী দলগুলোর সংখ্যার উপরে। তবে এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কড়া অবস্থান গ্রহণ করতে চলেছে। যে ক্লাব অংশ নিতে চায় না তাদের ছাড়াই এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।
১ জানুয়ারির মধ্যে ক্লাবগুলোর অংশগ্রহণের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ২ তারিখ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে পুরো বিষয়টা জানানোর পরে ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট তাদের রায় জানাবে। এরপর এখন বাকিটা বোঝা যাবে সময় এলেই (ISL)।


