Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিনের ক্রিকেট নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
তারকা স্পিনারের ভবিষ্যদ্বাণী (Ravichandran Ashwin)
ভারতীয় দুই তারকা ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে এখন একটি মাত্র ফরম্যাটেই খেলতে দেখা যায়। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের পর দুজনেই এখন ওয়ানডে ক্রিকেট খেলেন। ২০২৭ সালের বিশ্বকাপের পরে অবসর নেবেন হয়ত দুই কিংবদন্তি। এর ফলে তাঁরা যে কয়েকটা ম্যাচ খেলবেন সেই ম্যাচ দেখার জন্য সমর্থকদের আগ্রহ থাকবে, তাছাড়াও আইপিএল-এ তাঁদের খেলা উপভোগ করার সুযোগও রয়েছে। তবে এইবার দুই তারকাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু সেই ভবিষ্যদ্বাণী মোটেও সুখকর নয় (Ravichandran Ashwin)।
বিরাট, রোহিত, অশ্বিন, রবীন্দ্র জাদেজার মধ্যে একটি মিল রয়েছে, তাঁরা কোনও ফেয়ারওয়েল ম্যাচ না নিয়ে অবসরের ঘোষণা করেছেন। সিরিজের মাঝে অশ্বিনের অবসর ঘোষণায় সবাই চমকে গিয়েছিল। তেমনই চমকে দিয়েছিলেন কোহলি, রোহিত ও জাদেজা।

ভারতের প্রাক্তন তারকা স্পিনারের মতে ওয়ানডে ক্রিকেটের উন্মাদনা আগের থেকে অনেক কমেছে। বিরাট-রোহিত পরবর্তী যুগে ওয়ানডে ক্রিকেটের জন্য কঠিন হতে চলেছে। ২০২৭ সালের বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটের ভবিষৎ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। রোহিত ও বিরাট বিজয় হাজারে ট্রফিতে ফিরে আসার সঙ্গে লোকেরা এটি দেখা শুরু করেছেন। আমি সবসময় বলেছি যে খেলাটি ব্যক্তির চেয়ে বড়, তবে কখনও কখনও এটি প্রাসঙ্গিক রাখার জন্য তাঁদের ফিরে আসতে হয়। বিরাট-রোহিতের অবসরের পর ODI-এর গুরুত্ব কমে যেতে পারে (Ravichandran Ashwin)।’


