Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের শেষ ট্রেডিংয়ে নিফটি৫০ বেড়েছে মাত্র ১৭ পয়েন্ট। কিন্তু সেনসেক্স ৩২ পয়েন্ট কমেছে (Stocks)।
নতুন বছরে নজর রাখুন এই চার স্টকে (Stocks)
নতুন বছরের প্রথম ট্রেডিং সেশনে দেশের শেয়ার বাজারে খুব বড় পরিবর্তন দেখা যায়নি। সেনসেক্স ৩২ পয়েন্ট কমলেও নিফটি৫০ বেড়েছে মাত্র ১৭ পয়েন্ট। তবে পজিটিভ ছিল ব্যাঙ্ক, নিফটি, অটোর মতো একাধিক সেক্টোরাল ইনডেক্স। পয়েন্ট বেড়েছিল স্মল ক্যাপ ইনডেক্সের সামান্য পতন হলেও মিড ক্যাপ ইনডেক্সের (Stocks)।
আগের বছর শেয়ার মার্কেট কিছুটা টালমাটাল ছিল তবে নতুন বছর পজিটিভ থাকার ইঙ্গিত দিয়েছিলেন বাজার বিশেষজ্ঞরা। নতুন বছরের শেষ ট্রেডিং সেশনেও পজিটিভ থাকার আশা রাখছেন মার্কেট বিশ্লেষকরা। পজিটিভ স্টার্টের ইঙ্গিত মিলেছে গিফট নিফটি থেকেও। দেশের মার্কেটের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের মার্কেটেও বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। এই আবহে চার স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Army Operation Poonch: পুঞ্চে ফের একবার বড় সাফল্য সেনার, গুঁড়িয়ে দেওয়া হল সন্ত্রাসী আস্তানা!
- ইন্দাস টাওয়ার লিমিটেড: বিশেষজ্ঞরা জানিয়েছেন এই স্টকে স্ট্রং বুলিশ ট্রেন্ড রয়েছে । এখন এই স্টকের দাম ৪৩৬ টাকা। এর টার্গেট প্রাইস ৪৬৮ টাকা এবং স্টপ লস ৪২০ টাকা।
- জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড: গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছে গিয়েছে জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। এখন এই স্টকের দাম ৫১৭ টাকা। এর টার্গেট প্রাইস ৫৫১ টাকা এবং স্টপ লস ৫০০ টাকা।
- সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস লিমিটেড: শর্ট টার্ম ট্রেন্ড অ্যানালিসিসে এই স্টকে বুলিশ রিভার্সাল প্যাটার্ন ফর্মের কথা জানিয়েছে মার্কেট এক্সপার্টরা। এখন এই স্টকের দাম ৬৩৯ টাকা। এর টার্গেট প্রাইস ৬৬০ টাকা এবং স্টপ লস ৬২৮ টাকা।
- স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেড: এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। বর্তমানে এই স্টকের দাম ১৪৯ টাকা। ১৪২ টাকার স্ট্রং সাপোর্ট রয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টকে। এর টার্গেট প্রাইস ১৫৮ টাকা এবং স্টপ লস ১৪২ টাকা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


