Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি মাসেই গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela) অনুষ্ঠিত হতে চলেছে। আর গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ পরিকল্পনার কথা ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। শুক্রবার শিয়ালদহ ডিভিশনের DRM রাজীব কুমার সাক্সেনা সাংবাদিক বৈঠকে মেলার দিনগুলিতে ট্রেন চলাচল, নিরাপত্তা ও যাত্রী ব্যবস্থাপনার বিস্তারিত রূপরেখা তুলে ধরেন।
রেকর্ড সংখ্যক স্পেশাল ট্রেন(Gangasagar Mela)
রেল সূত্রে জানা গিয়েছে, ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত মোট ১২৬টি অতিরিক্ত ইএমইউ স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। গত বছর যেখানে এই সংখ্যা ছিল ৭২টি, সেখানে এবছর দৈনিক গড়ে ১৮টি করে অতিরিক্ত ট্রেন চলবে। নামখানা ও কাকদ্বীপ থেকে শিয়ালদহ ও কলকাতামুখী ডাউন লাইনে চলবে ৫৬টি এবং আপ লাইনে ৭০টি ট্রেন।

হোল্ডিং এরিয়া ও যাত্রী নিয়ন্ত্রণ(Gangasagar Mela)
ভিড় সামাল দিতে শিয়ালদহ ও কাকদ্বীপ স্টেশনে বড় হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে। সেখানে পানীয় জল, শৌচালয়, বসার জায়গা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। শিয়ালদহ স্টেশনের ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্ম শুধুমাত্র কাকদ্বীপ ও নামখানা রুটের ট্রেনের জন্য বরাদ্দ।
আরও পড়ুন: Abhishek Banerjee: “কে কি খাবে, দিল্লির বাবারা ঠিক করবে?” আক্রমণ শানালেন অভিষেক!
ধাপে ধাপে প্ল্যাটফর্মে প্রবেশ
‘আগে এলে আগে পাবেন’ নীতিতে যাত্রীদের ধাপে ধাপে প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেওয়া হবে। একসঙ্গে একটির বেশি ট্রেন প্ল্যাটফর্মে রাখা হবে না।
নিরাপত্তায় জোর(Gangasagar Mela)
শিয়ালদহ, কাকদ্বীপ ও নামখানায় ৪০০-র বেশি আরপিএফ কর্মী এবং অতিরিক্ত ২০০-র বেশি রেলকর্মী মোতায়েন থাকবেন। জরুরি পরিস্থিতির জন্য লক্ষ্মীকান্তপুরে স্ট্যান্ডবাই ইঞ্জিন এবং নামখানা ও সোনারপুরে অতিরিক্ত ইএমইউ রেক প্রস্তুত থাকবে।
আরও পড়ুন: Abhishek Banerjee: ভুতুড়ে ভোটারদের মঞ্চে হাঁটালেন অভিষেক, কমিশনকে দিলেন সপাটে জবাব!
ঘোষণাব্যবস্থা ও বিশেষ রুট
বাংলা, হিন্দি ও ইংরেজিতে নিয়মিত ঘোষণা করা হবে। পাশাপাশি রানাঘাট-গেদে শাখায় অতিরিক্ত ৩ জোড়া ট্রেন চালানোর প্রস্তাবও দেওয়া হয়েছে। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলার সময় শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপুল জনসমাগম সামাল দিতে ‘নিরাপত্তার সঙ্গে সর্বোচ্চ গতিশীলতা’-কেই মূল লক্ষ্য করেছে পূর্ব রেল।


