Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: বারুইপুরের ঘটনার প্রতিবাদে (TMC Rally Permission) তৃণমূল ছাত্র-যুবদের মিছিলের শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের। বিচারপতি সৌগত ভট্টাচার্য্য একাধিক শর্তসাপেক্ষে অনুমতি দিতে গিয়ে নির্দেশ দেন,
কী কী নির্দেশ মানতে হবে? (TMC Rally Permission)
- বুধবার দুপুর ২.৩০ থেকে বিকাল ৪.৩০ এর মধ্যে এই মিছিল করতে হবে।
- ২ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে কর্মসূচি। মিছিলে সর্বাধিক ১০০০ জন থাকতে পারবে। (TMC Rally Permission)
বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল করা যাবে। - মিছিলে মাইক ব্যবহার করা যাবে না। হ্যান্ড মাইক ব্যবহার করা যাবে। শব্দবিধি মানতে হবে।
- পুরো রাস্তা বন্ধ করা যাবে না। যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়, যানজট না হয়, তাই একদিকের রাস্তা খোলা রাখতে হবে।
- যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পুলিশকে।
এদিন এই মামলায় নির্দেশ দিতে গিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য্য তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। অতীতে কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন তখন কোচবিহারে মিছিল করার জন্য তাঁকে আদালতের অনুমতি নিতে হয়েছিল। এই ধরনের অনুমতি নেওয়ার জন্য তাঁকে ১৪০টি মামলা করতে হয়েছিল।’
রুট পরিবর্তনের আদেশ (TMC Rally Permission)
তৃণমূলের পক্ষ থেকে এই মিছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন রোড পর্যন্ত করার আবেদন করা হলেও সেই রুট পরিবর্তন করে দেয় আদালত। সেই সঙ্গে সময়সীভাও বেঁধে দিয়েছে আদালত। রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার কলকাতা পুলিশের নতুন নিয়মের কথা মনে করিয়ে দিয়ে সওয়ালে বলেন, এই ধরনের মিছিলের জন্য অন্তত ১৫ দিন আগে আবেদন করার নিয়ম রয়েছে। তাঁর মতে, শুধু রাজনৈতিক এজেন্ডা পূরণ নয়, জনসাধারণের সুবিধার বিষয়টিকেই প্রশাসনের সবচেয়ে আগে প্রাধান্য দেওয়া উচিত। যে রুটটি বেছে নেওয়া হয়েছে, সেটি অত্যন্ত সরু এবং যানজটপ্রবণ।
তাছাড়া ওই এলাকায় হাসপাতাল ও কলেজ থাকার কারণে মিছিলের ফলে তীব্র যানজট সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের যাতায়াত ও চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে পারে। যদিও তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন পর্যন্ত এই নির্দিষ্ট রাস্তার মধ্যে কোনও হাসপাতাল নেই। ফলে কোনও জরুরি পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই এবং জনসাধারণের চলাচলেও তেমন কোনও বড় সমস্যা তৈরি হবে না। সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য্য একাধিক শর্তসাপেক্ষে আগামিকাল তৃণমূলের মিছিলের অনুমতি দিলেন।


