Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট চত্বর (Dharmatala)। নিউ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে এক নজিরবিহীন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। অভিযোগ, বিজেপির পতাকা হাতে এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে একদল লোক বুলডোজার নিয়ে এসে একাধিক অস্থায়ী কাঠামো গুঁড়িয়ে দেয়।

বুলডোজার নিউ মার্কেট এলাকায় (Dharmatala)
আচমকাই একটি বুলডোজার নিউ মার্কেট এলাকায় প্রবেশ করে। সেই সময় একদল উন্মত্ত জনতাকে বিজেপির পতাকা হাতে উল্লাস করতে দেখা যায়। তবে স্থানীয় সূত্রের খবর, সাধারণ হকারদের বসার স্টলগুলিতে হাত না দিলেও, ফুটপাথের ওপর থাকা বিভিন্ন হকার ইউনিয়নের অস্থায়ী কার্যালয় বা ‘পার্টি অফিস’ সদৃশ ছাউনিগুলি টার্গেট করা হয়।
বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে (Dharmatala)
মুহূর্তের মধ্যেই বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় সেই কাঠামোয়গুলি। ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনার প্রেক্ষিতে লালবাজারের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। বুলডোজার নিয়ে কোনোভাবেই বিজয় মিছিল করা যাবে না। নিউ মার্কেটে ঘটে যাওয়া এই ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তেজনা এখনও বর্তমান (Dharmatala)
বিনা অনুমতিতে কেন এবং কীভাবে বুলডোজার নিয়ে এই দাপট চালানো হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় ব্যবসায়ীদের একাংশ আতঙ্কিত হয়ে পড়েছেন। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই অভিযানের দায় সরকারিভাবে স্বীকার না করা হলেও, এলাকায় উত্তেজনা এখনও বর্তমান।
আরও পড়ুন:Mamata Banerjee: ২৬টি কবিতায় কি ২৬-এর ভোটের অঙ্ক কষলেন মমতা
দপ্তরের রং বদলে গেল
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিউ মার্কেট ও সংলগ্ন ধর্মতলা এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে চলছে নিয়মিত টহল। ১৫ বছরের চেনা শহর অচেনার সাজে সাজবে, হয়তো সেগুলোও খুব পরিচিত হয়ে যাবে। টানটান উত্তেজনা শেষ করে কাল ৪ মে ফলাফল প্রকাশ হলো বিধানসভা ভোটের, মানুষ বুঝিয়ে দিল “পাল্টানো দরকার চাই বিজেপি সরকার”।



