Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: “সবতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার”—এই প্রবাদ আজ আর প্রযোজ্য নয়। মুড়িগঙ্গার উপর বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর(Ganga Sagar Bridge) শিলান্যাস করে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর কথায়, “সব সাগর একবার, গঙ্গাসাগর বারবার।” গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরদ্বীপ সফরেই এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি।
চার লেনের প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সেতু(Ganga Sagar Bridge)
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, মুড়িগঙ্গা নদীর উপর নির্মিত হবে চার লেনের প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সেতু(Ganga Sagar Bridge) । আগামী দু’ থেকে তিন বছরের মধ্যেই সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন তিনি। এই সেতু গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা প্রশাসনের।
কেন্দ্রের সাহায্য ছাড়াই উদ্যোগ রাজ্যের(Ganga Sagar Bridge)
প্রায় ছয় বছর আগে মুড়িগঙ্গার উপর সেতু(Ganga Sagar Bridge) তৈরির স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই একাধিকবার কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছিল। তবে কেন্দ্রের সহযোগিতা না মেলায় শেষ পর্যন্ত রাজ্য সরকার নিজের উদ্যোগেই প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। সাগরদ্বীপের বাসিন্দা ও লক্ষ লক্ষ পুণ্যার্থীর কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: TMC Leader: তৃণমূল নেতার টেবিলে টাকার পাহাড়! নিমেষে ভাইরাল ভিডিও!
টেন্ডার থেকে জমি অধিগ্রহণ, এগিয়েছে কাজ
ইতিমধ্যেই গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য টেন্ডার ডাকা হয়েছে এবং জমি অধিগ্রহণের কাজ অনেকটাই সম্পন্ন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপ অংশে ৭.৯৫ একর এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি জমির প্রক্রিয়াও শীঘ্রই শেষ হবে।
১,৭০০ কোটি টাকার প্রকল্প
শিলান্যাসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে এল অ্যান্ড টি-কে। মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা শুধু কথা বলি না, কাজ করেও দেখাই। গঙ্গাসাগর সেতু মানুষের দীর্ঘদিনের দাবি।”
আরও পড়ুন: Humayun Kabir: ব্রিগেড পরিদর্শনে গিয়ে বিক্ষোভ, হুমায়ুনকে ‘গো ব্যাক’ স্লোগান!
দ্বিতীয় হুগলি সেতুর আদলে গঙ্গাসাগর সেতু
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগর সেতুর নকশা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। এই সেতু দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলে নির্মিত হবে। আধুনিক পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা থাকছে সেতুতে। মুখ্যমন্ত্রীর দাবি, এই সেতু তৈরি হলে সাগরদ্বীপের মানুষের দৈনন্দিন যাতায়াত যেমন সহজ হবে, তেমনই গঙ্গাসাগর মেলায় আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভোগান্তিও কমবে। যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনায়।


