Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক ও সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা হুমায়ুন কবীর (Humayun Kabir) ব্রিগেডে নিজের নতুন দল জনতা উন্নয়ন পার্টি (জেইউপি)-র সভা করার প্রস্তুতি নিতে গিয়েছিলেন। সোমবার দুপুরে তিনি ব্রিগেড পরিদর্শনে আসেন। কিন্তু তখনই ঘটলো অপ্রত্যাশিত ঘটনা-মাঠে ক্রিকেট খেলছিল কয়েকজন যুবক হুমায়ুনকে দেখেই ঘিরে ধরেন এবং বিক্ষোভ শুরু করেন। স্লোগান দিতে দিতে তারা ‘গো ব্যাক’ বলে চিৎকার করতে থাকেন। যুবকদের দাবি, তারা তৃণমূলের কর্মী। হুমায়ুনকে ঘিরে বিক্ষোভের মুখে তিনি ব্রিগেড ছাড়তে বাধ্য হন।
শক্তি প্রদর্শনের চেষ্টা (Humayun Kabir)
রাজ্যে বিধানসভা ভোটের আগে নিজের দলকে শক্তি প্রদর্শনের (Humayun Kabir) চেষ্টা হিসেবে হুমায়ুন ব্রিগেডে সভা করার পরিকল্পনা করছেন। তিনি জানিয়েছেন, ৩১ জানুয়ারি অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে এই সভা করার ইচ্ছে রয়েছে। সেই কারণেই শনিবার মাঠ পরিদর্শনে আসেন। উপস্থিত যুবকদের মধ্যে একজন বলেন, হুমায়ুন বিজেপির হয়ে কাজ করছেন এবং বাংলার পরিবেশ নষ্ট করতে চাইছেন। অন্যরা নিজেদের গার্ডেনরিচের বাসিন্দা বলে দাবি করেন। এক পর্যায়ে তারা ‘বিজেপির দালাল দূর হটো’ স্লোগানও তোলেন এবং হুমায়ুনের গাড়ি ঘিরে বিক্ষোভ চালান।

দুর্নীতিগ্রস্ত সরকার! (Humayun Kabir)
হুমায়ুন জানান, বিক্ষোভের কারণে তিনি গাড়িতে ওঠে মাঠ (Humayun Kabir) ত্যাগ করেন। গাড়িতে ওঠার আগে তিনি বলেন, “যে কেউ বিক্ষোভ দেখাতে পারে, আমি সেটি মেনে নিচ্ছি।” পাশাপাশি তিনি রাজ্যের শাসক দলকে আক্রমণ করে বলেন, “এই দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা সরাব। আমরা সভা করব, আর কারও হিম্মত থাকলে আমাদের আটকে দেখাক।”

আরও পড়ুন: Mohammed Shami: SIR শুনানিতে ডাক শামির, হাজিরা দিতে পারবেন কি?
রাজনৈতিক উত্তেজনা
পরবর্তীতে হুমায়ুন জানান, ব্রিগেডে সভা করার জন্য তিনি নিয়ম মেনে সেনার দায়িত্বপ্রাপ্ত কর্তার সঙ্গে দেখা করবেন। এভাবে সভার জন্য সুষ্ঠু অনুমতি নেওয়া হবে। হুমায়ুনের এই ঘটনা দেখিয়ে দিয়েছে, ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের পরিবেশ তৈরি হতে পারে। দল পরিবর্তন ও নতুন রাজনৈতিক অভিযান শুরু করায় কিছু স্থানীয় কর্মী তার বিরোধিতা করছেন।


