Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গঙ্গাসাগরের মঞ্চ থেকে কেন্দ্রীয় বিজেপি (Mamata Banerjee) নেতৃত্বকে ফের কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন, বাংলাকে হুমকি দিলে তার ফল ভালো হবে না। প্রতীকী ভাষায় তিনি জানান, এই রাজ্যে শক্তি ও আত্মসম্মান দুটোই রয়েছে। আক্রমণ করতে এলে পাল্টা প্রতিরোধ হবেই-এটাই বাংলার স্বভাব। তাঁর কথায়, এখানে যারা লড়াই করতে আসে, তাদের জন্য প্রস্তুত রয়েছে শক্ত জবাব।
রাজ্য চুপ করে থাকবে না (Mamata Banerjee)
সভামঞ্চ থেকেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি দাবি করেন, বিজেপি নেতা নাকি মন্তব্য করেছেন যাতে বাড়ির লক্ষীরা ভোটের দিন ভোটকেন্দ্রে না যেতে পারে। মমতার প্রশ্ন, ভোটাধিকার কেড়ে নেওয়ার আহ্বান কি ফৌজদারি অপরাধ নয়? গণতন্ত্রে মানুষের ভোট দেওয়ার অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ-সেই অধিকার নিয়ে ছিনিমিনি খেললে রাজ্য চুপ করে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজেপিকে নিশানা (Mamata Banerjee)
এরপরই বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। মনে রেখো বন্ধু এখানে তুমি কামড়াতে এলে এমন কামড় খাবে, মাথাটাকে টাইট করে দেবে, কোমরটাকেও টাইট করে দেবে।”

একই সঙ্গে এদিন গঙ্গাসাগর যাত্রার জন্য প্রস্তাবিত নতুন সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তাঁর সরকার কথা কম বলে, কাজ বেশি করে। প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে চার লেনের এই সেতু তৈরি হলে গঙ্গাসাগরে যাতায়াত অনেক সহজ হবে। দীর্ঘদিনের সমস্যা দূর হবে এবং তীর্থযাত্রী ও পর্যটকদের ভোগান্তি কমবে। এই প্রসঙ্গে তিনি বলেন, “এবার সব সাগর একবার, গঙ্গাসাগর বারবার”-অর্থাৎ যাতায়াত সহজ হলে মানুষ বারবার গঙ্গাসাগরে যেতে পারবেন।


