Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে হেডের পর শতরান এল স্টিভ স্মিথের ব্যাট থেকে (Steve Smith)।
ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙার কাছে স্মিথ (Steve Smith)
অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে একদিকে যেমন ইংল্যান্ড ব্যাটার রুটের ব্যাটে সেঞ্চুরি এসেছে তেমনই তার পাল্টা দিয়েছেন ট্র্যাভিস হেড। ইংল্যান্ডের হয়ে ১৬০ রানের ইনিংসের খেলেন রুট আর অন্যদিকে অজি ওপেনার হেড করেন ১৬৩ রান। অ্যাশেজ সিরিজে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন তাঁর দখলে। এবার শিরোনামে উঠে এলেন স্টিভ স্মিথ। কামিন্সের পরিবর্তে স্মিথ এখন দলের অধিনায়ক। এখন তাঁর সামনে শুধু অজি কিংবদন্তি ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যান (Steve Smith)।
ট্র্যাভিস হেড যেন মঞ্চ প্রস্তুত করেই রেখেছিলেন আর সেই মঞ্চেই নিজের দক্ষতার প্রমাণ দিলেন স্মিথ। ইনিংসের ১১০ তম ওভারে পূর্ণ করলেন নিজের শতরান। ১১৬ বলে সেঞ্চুরি করেন এই অজি তারকা। স্মিথের এই শতরানের পর উপস্থিত সকল দর্শক হাততালি দিয়ে অভিবাদন জানায় তাঁকে। এটি তাঁর কেরিয়ারের ৩৭ তম সেঞ্চুরি। টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিওকে এখন তিনি রয়েছেন পাঁচ নম্বরে। ১২৯ রানে অপরাজিত স্মিথ।

আরও পড়ুন: Toxic Corporate Culture: অসুস্থ মাকে শেল্টার হোমে রেখে অফিসে আসার নির্দেশ ম্যানেজারের, বাধ্য হয়ে চকারি ছাড়লেন তরুণী!
অ্যাশেজ সিরিজে স্মিথের ১৩ তম সেঞ্চুরি এটি। এই শতরানের তিনি নজির সৃষ্টি করলেন। অ্যাশেজ টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। ১৯০৮ থেকে ১৯৩০ সালের মধ্যে অ্যাশেজে ১২টি সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের ব্যাটার জ্যাক হবস। তাঁকে টপকে দ্বিতীয় স্থানে এখন স্মিথ।
এখন তাঁর সামনে অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। অ্যাশেজ সিরিজের ৩৭ টি ম্যাচ খেলে তাঁর দখলে রয়েছে ১৯ টি সেঞ্চুরি। এখন স্মিথ তাঁকে টপকে যেতে পারেন কিনা সেটাই দেখার (Steve Smith)।


