Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবার সকাল থেকে গায়িকা দেবলীনা নন্দীকে (Debolina Nandy) ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। শুরু হয় নানা রটনা, যেখানে বলা হচ্ছে, সংসারে অশান্তির কারণে দেবলীনা আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে এই ঘটনা মূলত শুরু হয় দেবলীনার নিজের ফেসবুক লাইভের মাধ্যমে, যেখানে তিনি সরাসরি নিজের কষ্টের কথা জানান। লাইভে তিনি বলেন, “আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না।”
দেবলীনার বক্তব্য সরাসরি শেয়ার (Debolina Nandy)
পরিস্থিতি আরও পরিষ্কার হয়, যখন দেবলিনার ঘনিষ্ঠ বন্ধু (Debolina Nandy), জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও অভিনেতা সায়ক ফেসবুক লাইভে এসে দেবলীনার বক্তব্য সরাসরি শেয়ার করেন। তিনি জানান, রবিরাতে কী ঘটেছিল এবং দেবলীনা কীভাবে বিপজ্জনক অবস্থায় পৌঁছেছিলেন।

অসুস্থ দেবলীনা (Debolina Nandy)
সূত্রের খবর অনুযায়ী, লাইভ শেষ হওয়ার কিছু সময় পরে দেবলীনা (Debolina Nandy) অসুস্থ বোধ করতে শুরু করেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত তাঁকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, দেবলীনা বেশ কয়েকটি কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন, যার ফলে তিনি অচেতন হয়ে পড়েছিলেন। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁর পাকস্থলী পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করেন।

সায়ক লাইভে দেবলীনার কথাগুলো তুলে ধরেন, “আমি হাফ কাজ করতে চাইনি, পুরো কাজ করতে চেয়েছিলাম। দরকার ছিল না দ্বিতীয় সুযোগের। মরে গেলে সব ল্যাটা শেষ হয়ে যেত। যখন সব ওষুধ খাওয়া হয়ে গিয়েছিল, প্রথমে মনে হয়েছিল প্রবাহকে মেসেজ করি, কিন্তু জানতাম উত্তর পাব না। তারপর আমি সায়ককে মেসেজ করি সব জানিয়ে। সায়ক বলেছিল, ‘ইয়ারকি মারিস না’। তখনও ভগবানকে বলছিলাম সব ঠিক করে দাও।” দেবলীনা আরও জানিয়েছেন, পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতায় একসময় সমস্ত কিছুর দিকে অন্ধকারাচ্ছন্ন ভাবনা দেখা দিয়েছিল। দেবলীনার ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে সায়ক পাশে ছিলেন। তিনি লাইভে জানান, এই দুঃসময়ে দেবলীনার পাশে দাঁড়ানো তাঁর দায়িত্ব মনে হয়েছে।

পিজি হাসপাতালে ভর্তি
বর্তমানে গায়িকা দেবলীনা পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর অনুরাগী ও ঘনিষ্ঠ মহল গভীরভাবে শোকাহত। এই ঘটনা আবারও এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে-কীভাবে পারিবারিক সমস্যা ও ব্যক্তিগত চাপ একজন শিল্পীর মানসিক স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলতে পারে। দেবলীনার স্বামী প্রবাহ এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।


