Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিজয় হাজারে ট্রফির ম্যাচে বাংলার বিরুদ্ধে দ্বিশতরান করে হইচই ফেলে দিলেন আমন রাও (Aman Rao)।
বাংলার বিরুদ্ধে দ্বিশতরান করলেন আমন রাও (Aman Rao)
রাজস্থান রয়্যালসকে বরাবরই দেখা গেছে আইপিএল-এ তরুণ ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরতে। যার মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়াল থেকে বৈভব সূর্যবংশী মতো তারকারা। এই বারের নিলামেও তারা দলে নিয়েছেন হায়দরাবাদের ২১ বছর বয়সি ক্রিকেটার আমন রাওকে। মাত্র ৩০ লাখ টাকা বেশ প্রাইসে তাকে দলে নেয় রাজস্থান। তাঁদের সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করলেন আমন। বিজয় হাজারের ম্যাচে বাংলার বিরুদ্ধে করলেন দ্বিশতরান। ১৫৪ বলে ২০০ রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি (Aman Rao)।
আমনের জন্ম USA-তে। ভারতের নাগরিকত্ব থাকায় ঘরোয়া ক্রিকেটে খেলছেন হায়দরাবাদের হয়ে। বরাবরই আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১৬০-এর কাছাকাছি। বিজয় হাজারে ট্রফির লিস্ট ‘A’ ক্রিকেটে হায়দরাবাদের কোনও ব্যাটারের এটাই সর্বোচ্চ রান। কিন্তু বাংলার মতো কঠিন বিপক্ষের সামনে তাঁর এহেন ইনিংস নজর কেড়েছে সবার। তাঁর এই ইনিংস নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চর্চা।

বাংলার দলে সামি, আকাশ দীপদের মতো জাতীয় দলের তারকা পেসারদের বিরুদ্ধে তাঁকে স্বাভাবিক খেলতে দেখা গিয়েছে। ১০৮ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। তাঁর এই ইনিংসে রয়েছে ১২টি চার ও ১৩টি ছয়। ছয় মেরে পার করেন ১৫০ রানের গণ্ডি। তাঁর ইনিংস যেন কিছুটা নাটকীয়তায় ভরা ছিল।
শেষ ওভারের পঞ্চম বলে ১৯৪ রানে ব্যাটিং করছিলেন তিনি। সেই সময় বল করছিলেন আকাশ দীপ। তাঁর বলে ছয় মেরে নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। ১৫৪ বলে ২০০ রানে অপরাজিত থাকেন তিনি (Aman Rao)।
আরও পড়ুন: Piyali Basak: মাকালু জয়ের লক্ষ্যে পিয়ালী বসাক, ইতিহাস গড়ার দোরগোড়ায় বঙ্গকন্যা
আমনের দাপটে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ৩৫২ রান তোলে হায়দরাবাদ। আমনের ডাবল সেঞ্চুরি ছাড়াও বড় ইনিংস খেলেন রাহুল সিং। ৬৫ রান করেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার ও ৩টি ছয়। অধিনায়ক তিলক বর্মা করেন ৩৪ রান। বাংলার বোলারদের মধ্যে তিন উইকেট নিয়েছেন সামি। একটি করে উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ ও রোহিত।
রান তাড়া করতে নেমে বাংলা কিছুটা পিছিয়ে পড়ে প্রথম থেকেই। অনুষ্টুপ মজুমদার করেন ৫৯ রান। তাঁর ইনিংসে রয়েছে ৪টি চার ও ১টি ছয়। তবে দলের হাল ধরেন শাহবাজ আহমেদ। ১১৩ বলে ১০৮ রানের ইনিংস খেললেও শেষ রক্ষা করতে পারেননি তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার ও ৪টি ছয়। হায়দরাবাদের হয়ে ৪ টি উইকেট নিয়েছেন সিরাজ। ১০৭ রানের বড় ব্যবধানে জয় লাভ করে হায়দরাবাদ (Aman Rao)।


