Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬ (Horoscope)। গ্রহ-নক্ষত্রের গতিবিধি অনুযায়ী আজকের দিনটি অনেক রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। চাঁদ আজ কন্যা রাশিতে অবস্থান করছে এবং সূর্য রয়েছে ধনু রাশিতে। বাংলা বছর ১৪৩২ অনুযায়ী আজ সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত পৌষ কৃষ্ণা ষষ্ঠী তিথি, এরপর শুরু হবে পৌষ কৃষ্ণা সপ্তমী। পঞ্জিকা বলছে, আজ শোভন যোগের সঙ্গে সঙ্গে অতিগণ্ড যোগের প্রভাবও থাকবে। নক্ষত্র হিসেবে দিনের প্রথম ভাগে উত্তর ফাল্গুনী এবং পরবর্তী সময়ে হস্তা নক্ষত্র সক্রিয় থাকবে। আজ লক্ষ্মীবার, তাই অর্থ ও সমৃদ্ধি নিয়ে নানা রাশির জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব দেখা যাবে।
মেষ রাশি (Horoscope)
আজ মেষ রাশির জাতকদের ব্যয় বৃদ্ধি (Horoscope) পেতে পারে। ভ্রমণের সুযোগ এলেও ব্যবসায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো। নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা এগোতে পারে। সামাজিক বা ধর্মীয় কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি (Horoscope)
কর্মজীবনে বৃষ রাশির জাতকরা সুখবর (Horoscope) পেতে পারেন, বিশেষ করে বড় বা বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে। বন্ধুর সাহায্য লাভজনক হবে। তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, তাই সতর্ক থাকুন।
মিথুন রাশি
আজ কর্মসূত্রে দূরযাত্রার যোগ থাকলেও ভ্রমণের সময় সাবধানতা প্রয়োজন। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। গবেষণা ও শিক্ষাক্ষেত্রে যুক্তরা সাফল্য পাবেন, তবে ব্যবসায় আইনি জটিলতা মাথাচাড়া দিতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে সম্মান ও দায়িত্ব দুটোই বাড়তে পারে। যৌথ ব্যবসা বা অংশীদারিত্বে লাভের যোগ রয়েছে। তবে পারিবারিক বা আত্মীয় সংক্রান্ত বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে।
সিংহ রাশি
আজ সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য নিয়ে কিছুটা ভোগান্তি থাকতে পারে, বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা। পুরোনো ঋণমুক্তির সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করা যেতে পারে, যদিও প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য দিনটি কিছুটা সতর্কতার। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে। ব্যবসায় বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। হজমজনিত সমস্যাও দেখা দিতে পারে।

তুলা রাশি
দীর্ঘমেয়াদি বিনিয়োগ তুলা রাশির জাতকদের জন্য লাভজনক হতে পারে। কর্মসূত্রে ভ্রমণ থাকলেও ঝুঁকি এড়িয়ে চলুন। আয় ও ব্যয়ের ভারসাম্য বজায় থাকলেও বিবাহ সংক্রান্ত বিষয়ে বাধা আসতে পারে।


