Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানে অর্থনৈতিক সঙ্কট ঘিরে জারি বিক্ষোভের মধ্যে এক বৃদ্ধ নারীর ব্যতিক্রমী প্রতিবাদের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে(Iran Protest)। ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত মুখে ওই নারী স্লোগান দিচ্ছেন “আমি ভয় পাই না। আমি ৪৭ বছর ধরে মৃত।” ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে কেটে গেছে ৪৭ বছর সেই সময়ের দিকেই ইঙ্গিত করছেন তিনি।
‘ইরান জেগে উঠছে’(Iran Protest)
ভিডিওটি শেয়ার করেছেন প্রখ্যাত ইরানি মানবাধিকার কর্মী মাসিহ আলিনেজাদ। তিনি লিখেছেন, “এটি ইরানের এমন এক নারীর কণ্ঠ, যিনি ইসলামি প্রজাতন্ত্রে অতিষ্ঠ। ৪৭ বছর আগে এই শাসন আমাদের অধিকার কেড়ে নিয়ে একটি জাতিকে জীবন্মৃত করেছে। আজ মানুষের হারানোর মত আর কিছু নেই তাই তারা রাস্তায় নেমেছে। ইরান জেগে উঠছে।”
ইরানজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
এই ঘটনার মধ্যেই বৃহস্পতিবার রাতে ইরানজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউটের খবর দেয় দেশটির কর্তৃপক্ষ। অর্থনৈতিক বিপর্যয়ের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এবং বিভিন্ন শহরে মানুষ জড়ো হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
আরও বড় আকারে বিক্ষোভের ডাক (Iran Protest)
এদিকে, ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের শেষ শাহের পুত্র ও নির্বাসিত নেতা রেজা পাহলভি সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরও বড় আকারে বিক্ষোভের ডাক দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দেখা গেছে, একাধিক ইরানি শহরে বিক্ষোভকারীরা পাহলভির পক্ষে স্লোগান দিচ্ছেন।
ইরানে সবচেয়ে বড় প্রতিবাদ আন্দোলন (Iran Protest)
গত তিন বছরের মধ্যে এটিই ইরানে সবচেয়ে বড় প্রতিবাদ আন্দোলন হিসেবে বিবেচিত হচ্ছে। গত মাসে তেহরানের গ্র্যান্ড বাজারে দোকানদারদের প্রতিবাদ থেকে এই আন্দোলনের সূচনা হয়, যেখানে তারা রিয়াল মুদ্রার লাগামছাড়া পতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে দেশজুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে। লাগামহীন মূল্যবৃদ্ধি, অর্থনৈতিক দুর্ব্যবস্থা, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতার ওপর কড়া নিয়ন্ত্রণ মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে।
আন্তর্জাতিক মহলেও চাপ বাড়ছে (Iran Protest)
এ অবস্থায় আন্তর্জাতিক মহলেও ইরানের উপর চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াবে।



