Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতে খেলতে না আসার প্রসঙ্গে বাংলাদেশ নিজের সিদ্ধান্তে অনড়। এবার সেই প্রসঙ্গে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
বাংলাদেশ ইস্যুতে বিসিসিআই-র বক্তব্য (BCCI)
মুস্তাফিজুরকে আইপিএল-এ খেলতে না দেওয়ার পর থেকেই বাংলাদেশ একাধিক পদক্ষেপ নিতে শুরু করে। তারা জানায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে খেলতে আসতে চায় না। সেই প্রসঙ্গে আইসিসি-কে চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী আইসিসি ভেন্যু পরিবর্তনে সম্মতি জানায়নি। কিন্তু সেই রিপোর্টেকে মিথ্যে বলে দাবি করেছিল বাংলাদেশ বোর্ড। এই প্রসঙ্গে এতদিন চুপ ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। এবার সেই বিষয়ে মুখ খুললেন BCCI কর্তারা (BCCI)।
বোর্ডের শীর্ষকর্তারা শুক্রবার মুম্বাইয়ে সেন্টার অফ এক্সেলেন্স নিয়ে আলোচনায় বসেন। সেই বৈঠকে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল এবং ভারতীয় এ দলের রোড-ম্যাপ নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে প্রত্যাশিত ভাবেই বাংলাদেশ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়াকে। তবে বাংলাদেশ প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননি। সাইকিয়া বলেন, ‘আমাদের বৈঠক সেন্টার অফ এক্সেলেন্স এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয় নিয়ে ছিল। বাংলাদেশ নিয়ে মন্তব্য করা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না।’

এই বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের সভাপতি মিঠুন মানহাস, সহ সভাপতি রাজীব শুক্লা এবং বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সের হেড অফ ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ। CEO-র কয়েকটি গুরুত্বপূর্ণ পদ ফাঁকা রয়েছে। যথাক্রমে পদগুলি হল হেড অফ এডুকেশন এবং হেড অফ স্পোর্টস সায়েন্স। যত তাড়াতাড়ি সম্ভব এই পদগুলিতে লোক নেওয়ার কথা জানানো হয়েছে। সেই নিয়েই আলোচনায় বসেন বোর্ড কর্তারা।
আরও পড়ুন: I-PAC Raid Case: I-PAC-এ তল্লাশি মামলায় সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে চলেছে ED!
বাংলাদেশ প্রসঙ্গে কড়া অবস্থানের পথেই হাঁটতে চলেছে আইসিসি, এমনটাই দাবি করা হচ্ছে একাধিক রিপোর্টে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয় BCB-র পক্ষ থেকে। সূত্রের খবর এই বিষয়ে প্রাথমিক স্তরে আলোচনা করলেও আইসিসি-ও নিজেদের অবস্থান থেকে সরছে না। এখন দেখার পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায়। বাংলাদেশ নিজেদের অবস্থানেই অনড় থাকতে পারে কিনা নাকি আইসিসি-র কথাই মেনে নিতে হয় শেষ পর্যন্ত। পরিস্থিতি যেমনই হোক টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই থ্রিলার সিনেমার মত টানটান উত্তেজনা এখন ক্রিকেট মহলে (BCCI)।


