Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল : নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শুভমন গিল (Ind vs NZ)।
বড় রান ভারতের সামনে: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ চড়েছে কারণ এই সিরিজেই আবার ব্যাট হাতে দেখা যাবে রো-কো জুটিকে। তবে বিরাট-রোহিত থাকলেও প্রথম একাদশে জায়গা পেলেন না আর্শদীপ সিং। বারবার তাঁকে ব্যাক-আপ বোলার হিসেবে থাকতে হচ্ছে মাঠের বাইরে আর যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম একাদশ সামনে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। দলে ৬ জন বোলার খেললেও কেন দলে নেই টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া আর্শদীপ (Ind vs NZ)।
প্রথম বার আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে কোটাম্বি স্টেডিয়ামে। (Ind vs NZ)
অতীতে মহিলাদের আইপিএল হয়েছে এই মাঠে। এই মাঠে নিউ জিল্যান্ড টসে হেরে ব্যাট করতে নেমে ৩০০ রান তুলে দেওয়ায় প্রশ্নের মুখে ভারতীয় বোলিং।
ছ’জন বোলার নিয়েও কিউয়িদের কম রানে আটকাতে না পারায় ভারতীয় বোলারদের নিয়ে চলছে তীব্র সমালোচনা। এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিউয়ি ব্যাটাররা ভারতীয় বোলারদের উপর চাপ সৃষ্টি করেছিল। একের পর এক বাউন্ডারি ও ছক্কার বন্যায় নিউ জিল্যান্ড নির্দিষ্ট ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ৩০০ রানের বিরাট স্কোর তুলে ফেলে। এই উইকেটে ৩০০ রানের লক্ষ্য খুব সহজ নয়।
নিউ জিল্যান্ডের দুই ওপেনারই শক্ত জমি তৈরি করে দেন দলকে। ডেভন কনওয়ে (৬৯ বলে ৬২) এবং হেনরি নিকোলস (৬৭ বলে ৫৬) মিলে প্রথম উইকেটে ১১৭ রান যোগ করেন। কুলদীপ যাদব প্রথম দিকে একটি ক্যাচ ফেলেন আর যার ফলে ওপেনিং জুটি ভাঙতে কালঘাম ছোটে ভারতের।

আরও পড়ুন : Bangladesh: বিএনপির চেয়ারম্যান পদে তারেক রহমান: নির্বাচনের আগে পদক্ষেপ তাৎপর্যপূর্ণ, দাবি রাজনৈতিক মহলের
দুই ওপেনারই হাফসেঞ্চুরি করেছেন এইদিন। চারে নেমে ড্যারিল মিচেল ৭১ বলে ৮৪ রানের দুরন্ত ইনিংস খেলে দলের স্কোর আরও এগিয়ে নিয়ে যা। এ ছাড়া নয়ে নেমে ক্রিস্টান ক্লার্ক করেন ১৭ বলে ২৪ রান।
ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ভারতের তিন পেসার, সিরাজ, হর্ষিত এবং প্রসিধ। এ ছাড়া কুলদীপ যাদব নিয়েছেন ১টি উইকেট।



