Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি সপ্তাহে মোট ৬টি আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হতে চলেছে (IPO)।
৬ আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হচ্ছে এই সপ্তাহে (IPO)
আগের বছর মার্কেটে এসেছে একের পর এক আইপিও। নতুন বছরেও আসতে চলেছে একের পর এক আইপিও ধামাকা। চলতি সপ্তাহে ৬টি আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হতে চলেছে। এর মধ্যে রয়েছে একটি মেনবোর্ড আইপিও এবং ৫টি এসএমই আইপিও। এ ছাড়াও ভারত কোকিং কোল লিমিটেডের আইপিও-র সাবস্ক্রিপশন চলবে সোমবার ও মঙ্গলবার (IPO)।
- অ্যামাগাই মিডিয়া ল্যাবস আইপিও: আইপিও-র মাধ্যমে বাজার থেকে ১ হাজার ৭৮৮ কোটি টাকা তুলবে অ্যামাগাই মিডিয়া ল্যাবস। যার মধ্যে ফ্রেশ শেয়ার ইস্যুর মাধ্যমে ৮১৬ কোটি টাকা উঠবে। অফার-ফর-সেলের মাধ্যমে ৯৭২ কোটি টাকা উঠবে। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ৩৪৩ থেকে ৩৬১ টাকা। ১৩ জানুয়ারি, মঙ্গলবার থেকে সাবস্ক্রিপশন শুরু হবে এই সংস্থার আইপিও-র।
- অভনা ইলেকট্রোসিস্টেমস আইপিও: অভনা ইলেকট্রোসিস্টেমস বাজার থেকে ৩৫ কোটি ২২ লক্ষ টাকা তোলার লক্ষ্যে আইপিও আনছে। এ জন্য ৫২ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যু করবে সংস্থা এবং ৮ লক্ষ শেয়ার অফার-ফর-সেলের মাধ্যমে বাজারে ছাড়া হবে। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ৫৬ টাকা থেকে ৫৯ টাকা। ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত সাবস্ক্রিপশন চলবে এই সংস্থার।
- নর্মাদেশ ব্রাস ইন্ডাস্ট্রিজ: এই সংস্থা আইপিও-র মাধ্যমে বাজার থেকে ৪৪ কোটি ৮৭ লক্ষ টাকা। ১২ জানুয়ারি থেকে সাবস্ক্রিপশন শুরু হবে এই সংস্থার। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ৫১৫ টাকা।
- ইন্দো এসএমসি আইপিও: আইপিও-র মাধ্যমে বাজার থেকে ৯১ কোটি ৯৫ লক্ষ টাকা তুলবে ইন্দো এসএমসি। এর জন্য ৬২ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যু করার কথা জানানো হয়েছে সংস্থার তরফে। এই সংস্থার প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ১৪১ টাকা থেকে ১৪৯ টাকা। ১৩ জানুয়ারি থেকে সাবস্ক্রিপশন শুরু হবে এই সংস্থার আইপিও-র।

আরও পড়ুন: Stocks: সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে এই ৬ স্টকে নজর রাখার পরামর্শ
- জিআরই রিনিউ ইনারটেক আইপিও: বাজার থেকে ৩৯ কোটি ৫৬ লক্ষ টাকা তোলার লক্ষ্যে ৩৮ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যু করবে জিআরই রিনিউ ইনারটেক। এর প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ১০০ টাকা থেকে ১০৫ টাকা। ১৩ জানুয়ারি থেকে সাবস্ক্রিপশন শুরু হবে এই সংস্থার আইপিও।
- আর্মার সিকিউরিটি ইন্ডিয়া আইপিও: এই সংস্থা আইপিও-র মাধ্যমে ২৬ কোটি ৫১ লক্ষ টাকা তুলবে। এর জন্য ৪৭ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যু করা হবে সংস্থার পক্ষ থেকে। ১৪ জানুয়ারি থেকে সাবস্ক্রিপশন শুরু হবে এই আইপিও-র। আর্মার সিকিউরিটি ইন্ডিয়ার প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ৫৫ টাকা থেকে ৫৭ টাকা (IPO)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


