Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে দুরন্ত প্রত্যাবর্তন করেছে দালাল স্ট্রিট (Stocks)।
নজরে এই কয়েকটি স্টক (Stocks)
সপ্তাহের শুরুতে বাজার খোলার পরেই ব্যাপক পতনের মুখে পড়তে হয় দালাল স্ট্রিটকে। ট্রেডিং সেশনের শুরুতেই দুই বেঞ্চমার্ক ইনডেক্সের এই জোরালো ধাক্কা ভয় ধরিয়ে দিয়েছিল লগ্নিকারী এবং বিশ্লেষকদের মধ্যে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্টে যেতে থাকে সেই ছবি (Stocks)।
সকালে যে ব্যাপক পতনের মুখে পড়েছিল ভারতের স্টক মার্কেট সেই ধাক্কা কাটিয়ে ওঠে শেষবেলায়। মার্কেট বন্ধ হওয়ার আগে দুরন্ত গতিতে ঘুরে দাঁড়ায় শেয়ার মার্কেট। সেই আবহে দাঁড়িয়ে এখন দ্বিতীয় দিনের দিকে তাকিয়ে লগ্নিকারীরা। মঙ্গলবারে মঙ্গল হয় নাকি আবার পতনের খাদে তলিয়ে যাবে স্টক মার্কেট এখন সেটা সময় বলবে তবে এই আবহে দাঁড়িয়ে বিশেষজ্ঞরা যে কয়েকটি স্টকের পরামর্শ দিচ্ছেন জেনে নিন সেগুলো কী কী।

আরও পড়ুন: Sensex and Nifty: প্রথম ট্রেডিং সেশনের শেষবেলায় দুরন্ত প্রত্যাবর্তন
- WIPRO (Wipro Ltd): এই আইটি সংস্থার স্টক ১৮ মে বৃদ্ধি পেয়েছিল প্রায় ১.৩১ শতাংশ। ১৯০.৯৯ টাকায় ওপেন হয়ে বাজার শেষ করেছিল সেই ট্রেন্ড ধরে রেখে। এই আবহে এই সংস্থার স্টকে রিটার্নের তুলনায় রিস্ক অনেক বেশি সামাল দেওয়ার জায়গায় আছে। সেই কারণেই এই স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই স্টক কিনবেন: ১৯২। টার্গেট: ১৯৬। স্টপ লস: ১৮৭.৫ (Stocks)।
- KOTAKBANK (Kotak Mahindra Bank Ltd): ১৮ মে এই সংস্থার স্টক একমাত্র লাভ দিয়েছে ব্যাঙ্ক নিফটি সূচকের মধ্যে। এই স্টক নিয়েও আশা রয়েছে বিশ্লেষকদের মধ্যে। এই সংস্থার স্টক কিনবেন: ৩৯৬। টার্গেট: ৪০৮। স্টপ লস: ৩৭৮।
- BHARTIARTL (Bharti Airtel Ltd): এই সংস্থার স্টক সোমবার সেশন হাই-তে ক্লোজ হয়েছে। এই সংস্থার স্টক কিনবেন: ১৯৪৫। টার্গেট: ১৯৭০। স্টপ লস: ১৮৯৮।
- SUNPHARMA (Sun Pharmaceutical Industries): ২২ মে চতুর্থ ত্রৈমাসিক ও ডিভিডেন্ট সংক্রান্ত আলোচনা নিয়ে বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি সম্প্রতি একটি বড় অ্যাকুইজ়িশন করেছে। এই সংস্থার স্টক কিনবেন: ১৯০১। টার্গেট: ১৯৩০। স্টপ লস: ১৮৭ ২ (Stocks)।


