Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল : ভূতের হোটেলের সেটে জোঁকের বাসা! অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী থেকে সবাই তটস্থ এই অনাহূত অতিথিদের দাপটে। যেখানে সেখানে হাতে পায়ে রক্তচোষাদের হানা(Leech Story)। ভয়েই আছেন তাঁরা।
ফ্লোরজুড়ে হইহই রইরই কাণ্ড (Leech Story)
বিষয় হল উইন্ডোজ প্রোডাকশনস অর্থাৎ নন্দিতা-শিবপ্রসাদের প্রযোজনায় এবং অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। উত্তরবঙ্গের রিশপে হচ্ছে শুটিং। ছবির কাজ ভালই এগোচ্ছে। কিন্তু হঠাৎই ফ্লোরজুড়ে হইহই রইরই কাণ্ড। শোনা গেল একদলের বাসস্থানে নাকি ঢুকে পড়েছে শুটিং পার্টি। ফলে যা হওয়ার তাই হয়েছে। অর্থাৎ নিজেদের সামনে এত খাদ্যের ভাণ্ডার দেখে একেবারে আনন্দে আত্মহারা হয়ে সদলবলে ঝাঁপিয়ে পড়ে রক্তচোষা পার্টি অর্থাৎ জোঁক বাহিনী।
রক্তচোষাদের সেনসেশন ! (Leech Story)
এদিকে শুধু তো ভয় পাওয়ার লোকই নেই শুটিং পার্টিতে, বেশ কিছু অকুতোভয়ও আছেন। তাঁরাই তাক করে জোকদের বাক্সবন্দি করে ফেলেছেন। আর সেই বাক্সবন্দি রক্তচোষাদের দেখিয়ে মজা মশকরাও কম হচ্ছে না। ফলে সব মিলিয়ে ভূতের গল্পে রক্তচোষা বাদুড়দের বদলে আরেকদল রক্তচোষা একেবারে সেনসেশন তৈরি করে ফেলেছে।
আরও পড়ুন :PSLV-C62 Mission Failed: বছরের শুরুতেই বড়সড় ধাক্কা খেল ভারতের মহাকাশ স্বপ্ন
জমজমাট বিহাইন্ড দ্য সিন (Leech Story)
সিনেমা যাই হোক না কেন সিনেমার BTH বা বিহাইন্ড দ্য সিন কিন্তু কম আকর্ষণীয় হয় না। ভানুপ্রিয়া ভূতের হোটেলের এই জোঁক কাহিনীও যে ছবির ভিতর আরেক ছবির সন্ধান দেওয়ার মশলা রাখে তা বলাই বাহুল্য।



