Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের গিগ কর্মীদের দৈনন্দিন (Raghav Chadha) জীবন ও সংগ্রামকে কাছ থেকে বুঝতে এক অভিনব উদ্যোগ নিলেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। সংসদের নীতি-আলোচনা ও বক্তৃতার মঞ্চ ছেড়ে তিনি সরাসরি নেমে পড়লেন মাঠে-একজন ব্লিঙ্কিট ডেলিভারি পার্টনারের ভূমিকায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ শেয়ার করা একটি টিজার ভিডিওতে চাড্ডা নিজেই তুলে ধরেছেন সেই অভিজ্ঞতার ঝলক।
করিডোর থেকে বেরিয়ে বাস্তবের রাস্তায় (Raghav Chadha)
ভিডিওর শুরুতেই দেখা যায়, রাঘব চাড্ডা (Raghav Chadha) ব্লিঙ্কিটের ব্র্যান্ডেড টি-শার্ট ও জ্যাকেট পরে নিচ্ছেন। এরপর তিনি এক কর্মরত ডেলিভারি রাইডারের কাছ থেকে ডেলিভারি ব্যাগ সংগ্রহ করেন। সংসদের করিডোর থেকে বেরিয়ে বাস্তবের রাস্তায়-এই পরিবর্তনটাই যেন ভিডিওর মূল বার্তা। এরপর স্কুটারের পিছনের আসনে বসে তিনি সেই ডেলিভারি পার্টনারের সঙ্গে রওনা দেন একটি স্থানীয় দোকানের দিকে, যেখানে গ্রাহকের অর্ডার সংগ্রহ করা হয়।

গিগ কর্মীদের কাজের বাস্তবতা (Raghav Chadha)
পুরো যাত্রাপথে ফুটে ওঠে গিগ কর্মীদের কাজের (Raghav Chadha) বাস্তবতা-সময় বেঁধে দেওয়া অর্ডার, দ্রুত চলাফেরা, ট্র্যাফিক সামলানো এবং অ্যাপের নোটিফিকেশনের চাপ। দোকান থেকে জিনিস সংগ্রহের পর তাঁরা এগিয়ে যান গ্রাহকের ঠিকানার দিকে। শেষ মুহূর্তে দেখা যায়, লিফট থেকে বেরিয়ে ডেলিভারি কর্মী দরজায় বেল বাজাচ্ছেন, আর ঠিক তাঁর পিছনে নীরবে দাঁড়িয়ে রয়েছেন চাড্ডা। কিন্তু প্রত্যাশিত কথোপকথন বা ডেলিভারির মুহূর্ত দেখানোর আগেই ভিডিওটি থেমে যায়। স্ক্রিনে ভেসে ওঠে একটি বার্তা-“স্টে টিউনড।”

নেটদুনিয়ায় কৌতূহল (Raghav Chadha)
ভিডিও শেয়ার করে রাঘব চাড্ডা লেখেন, “বোর্ডরুমের বাইরে, একেবারে মানুষের মাঝে। আমি ওদের একটা দিন বাঁচলাম। অপেক্ষা করুন।” এই মন্তব্য থেকেই ইঙ্গিত মিলেছে, ভবিষ্যতে তিনি হয়তো আরও বিস্তারিত ভিডিও বা অভিজ্ঞতার কথা প্রকাশ করবেন।এই টিজার ইতিমধ্যেই নেটদুনিয়ায় কৌতূহল তৈরি করেছে। অনেকেই প্রশংসা করছেন যে, শুধুমাত্র বক্তৃতা বা প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে একজন জনপ্রতিনিধি সরাসরি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সমস্যা বোঝার চেষ্টা করছেন। আবার অনেকে অপেক্ষায় রয়েছেন, এই অভিজ্ঞতা থেকে চাড্ডা কী সিদ্ধান্ত বা প্রস্তাব সামনে আনেন।

আরও পড়ুন: Mamata Banerjee: বিহারের সমীক্ষায় ‘ব্ল্যাক ম্যাজিক’,’ব্ল্যাক গেম’-এর দাবি মমতার!
গিগ কর্মীদের অধিকার
উল্লেখযোগ্যভাবে, এই উদ্যোগের পেছনে রয়েছে গিগ কর্মীদের অধিকার নিয়ে তাঁর দীর্ঘদিনের অবস্থান। এর আগে সংসদে তিনি বারবার ডেলিভারি পার্টনার ও প্ল্যাটফর্ম কর্মীদের অনিশ্চিত আয়, দীর্ঘ কর্মঘণ্টা, স্বাস্থ্যবিমার অভাব এবং সামাজিক সুরক্ষার ঘাটতির বিষয়টি তুলেছেন। ২০২৫ সালের ডিসেম্বরে এক ব্লিঙ্কিট ডেলিভারি কর্মীর আয় সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ার পর এই বিতর্ক আরও জোরালো হয়। সেই কর্মী, উত্তরাখণ্ডের থাপলিয়াল জির সঙ্গে চাড্ডার সাক্ষাৎও হয়েছিল, এমনকি সংসদের শীতকালীন অধিবেশনের পর তাঁকে নিজের বাড়িতে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান তিনি।


