Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এই সংস্থার আইপিও-তে যাঁরা লগ্নি করেছেন, প্রথম দিনেই প্রায় দ্বিগুণের কাছাকাছি রিটার্ন পেলেন সেই সকল লগ্নিকারীরা (Bharat Coking Coal)।
শুরুতেই বাজিমাত এই সংস্থার (Bharat Coking Coal)
শেয়ার বাজারে ধসের আবহে বাম্পার লিস্টিং হলো ভারত কোকিং কোল আইপিও-র। সোমবার স্টক এক্সচেঞ্জে এই সংস্থার স্টকের লিস্টিং হয়েছে ইস্যু প্রাইসের থেকে ৯৬.৫ শতাংশ বেশি দামে। এই সংস্থার আইপিও-তে যাঁরা লগ্নি করেছিলেন তাঁরা প্রায় দ্বিগুণের কাছাকাছি রিটার্ন পেয়েছেন (Bharat Coking Coal)।
এই সংস্থার আইপিও-র ইস্যু প্রাইস ছিল ২৩ টাকা। সোমবার এর লিস্টিং হয়েছে ৪৫ টাকায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে আর বম্বে স্টক এক্সচেঞ্জে এর লিস্টিং হয়েছে ৪৫.২১ টাকায়। প্রথম দিনেই এর দাম বেড়েছে ৯৬ শতাংশের বেশি।
গ্রে মার্কেট থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে এই সংস্থার লিস্টিং ইস্যু প্রাইসের থেকে বেশি দামে হবে। সাবস্ক্রিপশন শুরুর আগে থেকেই এই আইপিও-র জিএমপি ছিল হাই। লিস্টিংয়ের আগে ইস্যু প্রাইসের থেকে ১৩.৬০ টাকা বেশি দামে লিস্টিংয়ের ইঙ্গিত মিলেছিল। যে পরিমাণ অনুমান করা হয়েছিল বাস্তবে তার থেকে বেশি দামে লিস্টিং হয়েছে এই সংস্থার স্টকের।

এই রাষ্ট্রায়ত্ত সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন চলেছিল ৯ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। ১৪ জানুয়ারি শেয়ার অ্যালটমেন্ট চূড়ান্ত হয়েছিল। আইপিও-র মাধ্যমে বাজার থেকে উঠে এসেছে ১ হাজার ৭১ কোটি টাকা। এর জন্য মোট ৪৬ কোটি ৫৭ লক্ষ শেয়ার বাজারে ছাড়া হয়েছে। এই শেয়ারের পুরোটাই অফার-ফর-সেলের মাধ্যমে বাজারে ছাড়া হয়েছে। ফ্রেশ শেয়ার ইস্যু করা হয়নি এই সংস্থার আইপিও-র মাধ্যমে।
আরও পড়ুন: BJP: বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন আজই! কে হবেন? জল্পনা তুঙ্গে
এই সংস্থার আইপিও-তে লগ্নির জন্য ইনভেস্টরদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, সামগ্রিক ভাবে ১৪৬.৮৭ গুণ বেশি আবেদন জমা পড়েছিল এই ভারত কোকিং কোল লিমিটেডের আইপিও-তে লগ্নির জন্য। এই বিপুল চাহিদার জেরেই দাম বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা (Bharat Coking Coal)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


