Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: তৃতীয় ওয়ানডে ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি করলেও সিরিজ অধরা থাকলো ভারতের (Kris Srikkanth)।
শ্রীকান্তের প্রশ্ন সমালোচকদের উদ্দেশ্যে (Kris Srikkanth)
রবিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে বিরাটের লড়াইয়ে সমর্থকরা তখনও জয়ের আশা বুকে নিয়ে বসে। বিরাটের আউট হওয়ার পর সেই আশা ভাঙে যায়। কোহলির কাছ থেকে অনবদ্য ইনিংস উপহার পেলেও সেরি হারের ক্ষত থেকে গেল ভারতীয় সমর্থকদের বুকে। বিরাট তাঁর নিজের দক্ষতায় হেরে যাওয়া ম্যাচেও প্রাণ এনেছিলেন। উল্টো দিকে হর্ষিত রানাও চেষ্টা করলেন রুখে দাঁড়ানোর কিন্তু শেষ রক্ষা হলো না। ঘরের মাঠে প্রথমবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারতে হলো ভারতকে (Kris Srikkanth)।
কোহলির দুর্দান্ত ইনিংসের প্রশংসা করে তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, ‘২০২৩ বিশ্বকাপে সাইলেন্ট কিলার ছিল রবীন্দ্র জাদেজা। ওর মধ্যে উৎসাহের অভাব লক্ষ্য করা গিয়েছে। বিরাট কোহলির জন্যই খারাপ লাগছে। আর কতগুলো ম্যাচে ও রান করবে? কোহলি একা যদি রান করে, তাহলে ভারত কতগুলো ম্যাচ জিতবে?’

শ্রীকান্ত আরও বলেন, ‘ম্যাচ জেতার জন্য ভারত একজনের উপরে কেবল নির্ভর করে রয়েছে। সত্যি কথা বলতে কী, নিউ জিল্যান্ডের বোলিং শক্তিশালী নয়। কিন্তু জেডেন লেনক্স কীভাবে ১০ ওভার বল করল, ৪২ রান দিয়ে মূল্যবান ২ উইকেট নেয়।’ অনেকের মতেই শ্রীকান্ত এই প্রশ্ন সরাসরি ছুঁড়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্ট এবং সমালোচকদের উদ্দেশ্যে।
বিশেষ ভাবে উল্লেখ্য একসময় হর্ষিত রানার সমালোচনা বারবার শোনা গিয়েছে শ্রীকান্তের মুখে। তবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে হর্ষিত রানার ইনিংস প্রশংসা কুড়িয়ে নিয়েছে শ্রীকান্তের। একসময় রানার সবথেকে বড় সমালোচক আজ তাঁর সবথেকে বড় ভক্ত হয়ে উঠলেন এক ইনংসের মধ্যেই।

শ্রীকান্ত এই দিন বলেন, ‘বিরাট কোহলি রাজাদের রাজা। ওকে কুর্নিশ জানাতেই হবে। হোয়াট আ নক! স্কোরকার্ড যদি দেখা যায়, তাহলে দেখা যাবে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। ১-২৮, ২-৪৫, ৩-৬৮ এবং ৪-৭১। নীতীশ কুমার রেড্ডি ক্রিজে নেমে ইনিংস গড়ার কাজ করে। পরে ছক্কাও মারে (Kris Srikkanth)।’
আরও পড়ুন: Indo UAE: সংক্ষিপ্ত ভারত সফরে আরব আমিরশাহির প্রেসিডেন্ট, উষ্ণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীর
শ্রীকান্তের আরও বলেন, ‘সত্যিকারের গেমচেঞ্জার হল হর্ষিত রানা। রানা যেভাবে ব্যাটিং করেছে, নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা কাঁপতে শুরু করেছিল। রানার ব্যাটিং আমাকে মুগ্ধ করেছে। ওরা সত্যি সত্যিই কাঁপতে শুরু করেছিল। কী করতে হবে বুঝতে পারছিল না। সহজেই ছক্কা হাঁকাচ্ছিল রানা। দুর্দান্ত ব্যাটিং করেছে।’
ভারতীয় শিবিরের বাকি সদস্যদের সমালোচনার মুখে পড়তে হলেও বিরাটের ইনিংস প্রশংসা কুড়িয়ে নেয় বিশ্ব ক্রিকেটে। তিনি ক্রিজে থাকা মানেই যে বিপক্ষের ম্যাচ জেতা নিয়ে অনিশ্চিয়তা সেটা সর্বজনবিদিত। সেই প্রসঙ্গে ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার যতীন সাপ্রু বলেন, ‘হর্ষিত রানার সঙ্গে কোহলি যখন ব্যাট করছিলেন, তখন আমি নিউ জিল্যান্ডের মিডিয়া ম্যানেজারকে মেসেজ করি- মনে হচ্ছে, কিছু একটা হতে পারে। ওর উত্তর ছিল, কিং এখনও উইকেটে আছে। এখনও ম্যাচ শেষ হয়নি। গত দেড় দশকে কোহলি এমন সম্মান অর্জন করেছেন যে, তাঁর উপস্থিতিতেই পরিস্থিতি বদলে যায়। নিউ জিল্যান্ড অনেকটাই এগিয়ে ছিল, জয়ের জন্য মাত্র চার উইকেট দরকার ছিল। তবু কোহলি থাকায় কেউই নিশ্চিত হতে পারছিল না, শেষ পর্যন্ত কী হবে (Kris Srikkanth)।’


