Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: SIR-এর শুনানিতে হাজির এবার মহম্মদ শামি(Mohammed Shami)। ভারতীয় দলের ক্রিকেটারকে আগেই শুনানির জন্য ডাকা হয়েছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন যে বাংলার হয়ে ম্যাচ খেলতে ব্যস্ত থাকায় তিনি পরে হাজিরা দেবেন। সেই মতই ২০ জানুয়ারি SIR-র শুনানিতে হাজির হলেন ডানহাতি পেসার ক্রিকেটার। বিক্রমগড়ে এই শুনানিতে যাবতীয় কাগজ ও নথি নিয়ে হাজির হয়েছেন শামি।
এসআইআররের শুনানিতে মহম্মদ শামি(Mohammed Shami)
মঙ্গলবার যাদবপুরের বিজয়গড়ে শুনানিতে হাজির হলেন ডানহাতি পেসার ক্রিকেটার(Mohammed Shami)। সূত্রের খবর, এখান থেকেই সরাসরি কল্যানিতে বাংলা দলের সঙ্গে যোগ দেবেন। এর আগেও এসআইআর শুনানিতে ডাক পড়েছিল তারকা ক্রিকেটারের। প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে, এসআইআর ফর্মের নিচের পার্ট ২০০২ এর লিঙ্ক ফিল আপ হয়নি। এই বিষয়ে শামির এলাকার কলকাতা পুরসভার ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস জানিয়েচ্ছেন, ‘ভাবলেও খারাপ লাগে যে যিনি ভারতের হয়ে খেলেন তাঁকেও শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। তবে সর্বতোভাবে ওঁকে সাহায্য করা হবে এই বিষয়ে।’
প্রথমবার শুনানিতে হাজিরা দিতে পারেননি শামি(Mohammed Shami)
প্রসঙ্গত, শামি(Mohammed Shami) কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার। কিন্তু প্রথমবার এসআইআর শুনানিতে ডাক পড়ার সময় রাজকোটে বাংলার হয়ে খেলতে ব্যস্ত ছিলেন। তাই শুনানিতে হাজিরা দিতে পারেননি। পরিবারের তরফে জানানো হয়েছিল, যাদবপুরের কার্জননগর স্কুলের শুনানিতে ডাকা হয়েছিল শামিকে। একইসঙ্গে জানানো হয়, খেলা শেষে বাড়ি ফেরার পর নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় নথি জমা দেবেন।
আরও পড়ুন: Bantala: কালো ধোঁয়ায় ঢেকে গেল বানতলা, প্লাস্টিকের গুদামে আগুন
৮ জানুয়ারি পর্যন্ত রাজকোটে ছিলেন শামি। ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন। ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে এসআইআর প্রক্রিয়ায় হাজিরা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু পারেননি। বৃহস্পতিবার থেকে সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ বাংলার। সেই ম্যাচে খেলবেন শামি। তার আগে সময় করে যোগ দিলেন শুনানিতে।


