Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নজর করেছেন ক্লার্ক। তাঁর সংগ্রহে রয়েছে রোহিত-বিরাটের উইকেট (Kristian Clarke)।
টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেলেন ক্লার্ক (Kristian Clarke)
এই প্রথম ঘরের মাঠে নিউ জিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হেরেছে ভারত। ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ড্যারিল মিচেল। তিন ম্যাচে এই সিরিজে রয়েছে দুটি শতরান ও একটি অর্ধশতরান। তবে মিচেলের পাশাপাশি চর্চায় উঠে এসেছেন কিউয়ি দলের তরুণ প্রতিভা ক্রিস্টিয়ান ক্লার্ক। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচেই তিনি নিয়েছেন বিরাটের উইকেট। এর পাশাপাশি সিরিজের সফল বোলারও হয়েছেন তিনি। আর তার পুরস্কারস্বরূপ ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য নিউ জিল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি (Kristian Clarke)।
ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেই নিউ জিল্যান্ডের জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর। আর অভিষেকেই দুরন্ত পারফর্ম করে নজর করেছেন তিনি। এই সিরিজ নিউ জিল্যান্ডের পাশাপাশি তাঁর কাছেও স্মরণীয় হয়ে থাকবে। মোট সাত উইকেট নিয়েছেন তিন ম্যাচ খেলে। ওয়ানডে কেরিয়ারে তাঁর প্রথম উইকেট হর্ষিত রানার তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে বিরাটকে আউট করে নজরে আসেন তিনি।

তবে বিরাটের পাশাপাশি দুবার আউট করেছেন শ্রেয়স আইয়ারকে। এর পাশাপাশি পেয়েছেন রোহিত শর্মা ও নীতীশ কুমার রেড্ডির উইকেটও। তাঁর এই দুর্দান্ত বোলিংয়ের পুরস্কারও পেলেন হাতেনাতে। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে সুযোগ পেলেন এই তরুণ তুর্কি।

আরও পড়ুন: Republic Day: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নয়া সংযোজন: ১০ হাজার বিশেষ অতিথিকে আমন্ত্রণ
চোটের কারণে এই সিরিজে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলকে পাবে না নিউ জিল্যান্ড শিবির। তবে এর পাশাপাশি অনেকেই চোট সরিয়ে দলে ফিরছেন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেও অনেকেই যোগ দেবেন জাতীয় দলে। তবে পেস অ্যাটাক নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না বলেই ক্লার্ককে স্কোয়াডে রাখা হয়েছে।
নিউ জিল্যান্ডের এই পেসারের পারফরম্যান্স ও বলের গতিতে তারতম্যের প্রশংসা করেছেন প্রাক্তনীরাও। এখন দেখার প্রথম একাদশে সুযোগ পেলে হার্দিক-অভিষেকদের বিরুদ্ধে কতটা কার্যকরী হতে পারেন এই পেসার-অলরাউন্ডার (Kristian Clarke)।


