Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিরাট-রোহিত মাঠে নামলে সেই নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে অন্য যেকোন ম্যাচের থেকে বেশি (BCCI)। সেই ম্যাচ সম্প্রচার না হলে স্বাভাবিকভাবেই ক্ষোভ দেখা যায় দর্শকদের মধ্যে।
রো-কো জুটির জন্য নিয়মে বদল (BCCI)
বিরাট-রোহিতের মতো তারকা ক্রিকেটার মাঠে থাকলে সেই ম্যাচ দেখার জন্য সমর্থকদের মধ্যে উন্মাদনার থাকে বাকি যেকোন ম্যাচের অনেক বেশি। কিন্তু সেই ম্যাচ যদি সম্প্রচার না করা হয় তবে সেটা সমর্থকদের জন্য অন্ত্যন্ত হতাশাজনক। বিজয় হাজারে ট্রফির ম্যাচে এমনই অভিজ্ঞতার মুহমুখী হতে হয়েছিল রো-কো সমর্থকদের। তারপর তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টিও হয়েছিল। বিরাট-রোহিত দুজনেই বিজয় হাজারে ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিলেন আর সেই ম্যাচ না দেখানোর ফলে ক্ষুব্ধ হয়েছিলেন অনেক সমর্থকরা। BCCI-এর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতেও শোনা যায় তাঁদের (BCCI)।

সমর্থকদের এই ওঠা মাথায় রেখে সমস্যা মেটাতে নতুন পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট ও রোহিতকে ঘিরে দর্শকদের আগ্রহ ও ভালবাসা দেখে BCCI সিদ্ধান্ত নিয়েছে শুধু ০০টি নয়, তার থেকেও বেশি ঘরোয়া ম্যাচের লাইভ সম্প্রচার করা হবে। এই কথা নিজেই জানিয়েছেন BCCI-এর বর্তমান সচিব দেবজিৎ সাইকিয়া।

দেবজিৎ সাইকিয়া স্বীকার করেছেন যে ঘরোয়া টুর্নামেন্টে আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণের ফলে তাদের ম্যাচগুলি লাইভ সম্প্রচারের চাহিদা বেড়েছে। এই বিষয়টি নিয়ে বোর্ড সক্রিয় ভাবে কাজ করেছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবচেয়ে বড় পরিবর্তন যেটা আমরা দেখছি, সেটা হলো আন্তর্জাতিক ক্রিকেটাররা এখন নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছেন। আগে কখনও ফোন আসত না, কেন এই ম্যাচ লাইভ দেখানো হচ্ছে না, বা কোন ম্যাচগুলো সম্প্রচার হবে। এই ধরনের প্রশ্ন তখন শোনা যেত না। কিন্তু এখন শুধু মিডিয়া নয়, সাধারণ মানুষের থেকেও এই নিয়ে অসংখ্য প্রশ্ন আসছে।’
আরও পড়ুন: Plane Crash: মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত রাজনৈতিক নেতা ও প্রভাবশালীরা
তিনি আরও বলেন, ‘আমাদের আগের ব্যবস্থায় ১০০টি ঘরোয়া ম্যাচের সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ছিল। কিন্তু নীতিতে পরিবর্তনের পর, যখন দেশের সেরা ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলছেন, তখন দর্শকরা সেই ম্যাচগুলো দেখতে চাইছেন। তাই আমরা এই নীতিতে পরিবর্তন আনতে চলেছি। ১০০ ম্যাচের সংখ্যা নিশ্চিত ভাবেই বাড়ানো হবে এবং এর জন্য আমরা আমাদের সম্প্রচার সহযোগীদের সঙ্গে মিলিত ভাবে কাজ করছি। আগামী মরশুমেই ম্যাচের সংখ্যা বাড়বে (BCCI)।’


