Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সাউথ ইন্ডিয়ান এই ব্যাঙ্কের শেয়ার দর কমলো ১৯% (South Indian Bank)।
সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের শেয়ার দরে ধাক্কা (South Indian Bank)
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের শেয়ার দরে ব্যাপক ধস। শুক্রবার এই ব্যাঙ্কের শেয়ার দর ১৯ শতাংশ কমেছে। শেষ ট্রেডিং সেশনে এই বড় ধসের পর শেয়ারের দাম হয়েছিল ৩৬ টাকা। গত তিন মাসের তিরিক্ষে এটাই সংস্থার সর্বনিম্ন শেয়ার দর। দিন সকাল থেকে ডাউন ছিল দুই বেঞ্চমার্ক ইনডেক্স। দুই ইনডেক্সের পয়েন্ট কমেছে ০.৭০ শতাংশের কাছাকাছি (South Indian Bank)।
বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জ ফাইলিং করেছে এই ব্যাঙ্ক। সেখানে আপডেট সংস্থার বর্তমান সিইও এবং ম্যানেজিং ডিরেক্টরকে নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। বর্তমানে এই সংস্থার সিইও এবং এমডি পদে রয়েছেন পি.আর. শেষাদ্রি। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তাঁর বর্তমান পদের মেয়াদ শেষ হবে। এই মেয়াদ শেষ হলে ফের সাউথ ইন্ডিয়ার ব্যাঙ্কের শীর্ষপদে থাকবেন না ওই আধিকারিক। সাপ্ম্রতি এই কথাই জানানো হয়েছে সংস্থার তরফে।

সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের বোর্ড অফ ডিরেক্টর্সের মিটিং হওয়ার পর পি.আর. শেষাদ্রি জানিয়েছেন মেয়াদ শেষ হওয়ার পর আর সেই পদে থাকতে আগ্রহী নন তিনি। এরপর নতুন সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর খোঁজার কাজ শুরু করেছে এই ব্যাঙ্ক। এই খবরে জেরেই নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ার দরে। আর তার ফলেই এই ব্যাপক ধস বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: Nifty50: বছরের প্রথম মাসে নিফটি৫০-র দুর্বল পারফরম্যান্স
তবে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে ফিনানশিয়াল রিপোর্ট স্ট্রং হয়েছে। গত অর্থবর্ষের তৃতীয় কোটার্টারের নিরিখে নেট প্রফিট ৯.৫ শতাংশ বেড়ে হয়েছে ৩৭৪.৪২ কোটি টাকা। যা সংস্থার কোনও এক ত্রৈমাসিকে সর্বোচ্ছ নেট প্রফিট। গত অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে এই অঙ্ক ছিল ৮৬৯ কোটি টাকা আর চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে এই ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট ইনকাম হয়েছে ৮৮১ কোটি টাকা (South Indian Bank)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


