Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে চুল পড়া যেন ঘরে ঘরে এক (Rosemary Water Hair) সাধারণ সমস্যা। অল্প বয়স থেকেই অনেকেই লক্ষ্য করছেন বালিশে, চিরুনিতে কিংবা স্নানের সময় অস্বাভাবিক হারে চুল ঝরছে। বাজারচলতি শ্যাম্পু, সিরাম, তেল বদলালেও বহু মানুষের চুল পড়া কমছে না। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় এসেছে রোজমেরি জল। অনেকের দাবি, ঘরে বানানো এই জল নাকি চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। কিন্তু সত্যিই কি তা এতটা কার্যকর?
রোজমেরি জল (Rosemary Water Hair)
রোজমেরি মূলত একটি সুগন্ধি ভেষজ (Rosemary Water Hair) গাছ। এর পাতা জলে ফুটিয়ে যে হালকা তরল তৈরি হয়, সেটাকেই রোজমেরি জল বলা হয়। অনেকে চুল ধোয়ার পর এই জল স্প্রে করে বা স্ক্যাল্পে হালকা ম্যাসাজ করে ব্যবহার করেন। এতে স্ক্যাল্প ঠান্ডা থাকে এবং চুলে সতেজ ভাব আসে।

তেলের মতো ফল? (Rosemary Water Hair)
গবেষণার দিক থেকে দেখলে, রোজমেরি জল নিয়ে (Rosemary Water Hair) খুব বড় বা দীর্ঘমেয়াদি কোনও বৈজ্ঞানিক সমীক্ষা হয়নি। তবে রোজমেরি তেল নিয়ে কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত ব্যবহারে চুল পড়া কিছুটা কমতে পারে এবং চুলের ঘনত্ব বাড়ার সম্ভাবনাও থাকে। কিন্তু রোজমেরি জলে সেই সক্রিয় উপাদান অনেকটাই পাতলা হয়ে যায়। ফলে তেলের মতো ফল আশা করা বাস্তবসম্মত নয়।

আরও পড়ুন: Fluffy Rice Tips: প্রেশার কুকারে ঝরঝরে ভাত, জানুন সহজ রান্নার গোপন টিপস
চিকিৎসকদের মতে, রোজমেরি জল স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করতে পারে। হালকা খুশকি, চুলকানি বা তেলতেলে ভাব কমাতেও এটি উপকারী হতে পারে। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন সামান্য বাড়াতে পারলেও, শুধুমাত্র রোজমেরি জল ব্যবহার করে নতুন চুল গজানোর প্রমাণ এখনো নিশ্চিত নয়।


