Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬ (Horoscope Today)। জ্যোতিষ মতে আজকের দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। চাঁদ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে এবং সূর্য অবস্থান করছে মকর রাশিতে। পঞ্জিকা অনুযায়ী রাত ১টা ৫২ মিনিট পর্যন্ত মাঘ কৃষ্ণা প্রতিপদ, তার পর শুরু হবে কৃষ্ণা দ্বিতীয়া। আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগের প্রভাবে আজ কিছু রাশির ভাগ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, আবার কিছু রাশির জন্য দিনটি সতর্কতার।
মেষ রাশি (Horoscope Today)
মেষ রাশির জাতকদের আজ স্বাস্থ্য নিয়ে একটু (Horoscope Today) সাবধান থাকতে হবে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও ঋণ সংক্রান্ত জটিলতা মাথাচাড়া দিতে পারে। নতুন সম্পর্ক বা বাড়ি তৈরির পরিকল্পনা এগোতে পারে।
বৃষ রাশি (Horoscope Today)
বৃষ রাশির জাতকদের গবেষণা (Horoscope Today) ও পড়াশোনায় অগ্রগতি হলেও দাম্পত্যে মতানৈক্য হতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ রয়েছে।

মিথুন রাশি (Horoscope Today)
মিথুন রাশির জন্য দিনটি মিশ্র। চিকিৎসা খাতে খরচ বাড়লেও ব্যবসা ও অংশীদারিতে লাভের সম্ভাবনা আছে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের আজ সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা। স্বাস্থ্য, পড়াশোনা ও দাম্পত্যে চাপ বাড়তে পারে।
সিংহ-মীন
সিংহ রাশির জাতকদের সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে সাবধান হওয়া জরুরি। ভুল সিদ্ধান্তে সম্মানহানি হতে পারে।
কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকলেও পারিবারিক টানাপোড়েন দেখা দিতে পারে।
তুলা রাশির জন্য আজ সৃজনশীল কাজ ও সরকারি ক্ষেত্রে শুভ। তবে খরচ বাড়তে পারে।

বৃশ্চিক রাশির জাতকদের মানসিক অস্থিরতা বাড়বে, সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য দরকার।
ধনু রাশির জাতকদের পুরনো দেনা মেটার সুযোগ আসবে, তবে কথাবার্তায় সংযম জরুরি।
আরও পড়ুন: Rosemary Water Hair: একটাও চুল পড়বেনা, ম্যাজিক এই জলেই!
মকর রাশির জাতকদের জন্য বিনিয়োগ ও পরীক্ষার ফল শুভ হতে পারে।
কুম্ভ রাশির জাতকদের আয়-ব্যয়ের ভারসাম্য রাখা প্রয়োজন। ঋণ এড়িয়ে চলাই ভালো।
মীন রাশির জাতকদের স্বাস্থ্য ও সম্পত্তি নিয়ে চিন্তা থাকলেও শিক্ষাক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে।


