Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের আগে ভারতীয় ‘A’ দলে সুযোগ পেলেন কারা (Tilak Varma)?
প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করল ভারত (Tilak Varma)
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। অবশেষে মাঠে ফিরতে চলেছেন তিলক বর্মা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে সৃষ্টি হয়েছিল সংশয়। তবে ম্যাচ ফিট হতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাঁকে নির্দেশ দেওয়া হয় ভারতীয় ‘A’ দলের হয়ে খেলতে (Tilak Varma)।
প্রসঙ্গত বিশ্বকাপে অংশগ্রহণকারী বাকি দেশগুলির অনুশীলন সাহায্য করতে ভারতীয় ‘A’ দল অংশ নেবে দুটি প্রস্তুতি ম্যাচে। সেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন তিলক। তবে এই দলে রয়েছেন আইপিএল-এ পারফর্ম করা তরুণ ব্রিগেড।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে ভারতীয় ‘A’ দল। তবে তিলক বর্মার পাশাপাশি নজর থাকবে রিয়ান পরাগের দিকেও। সোমবার তারা হেলবে আমেরিকার বিরুদ্ধে এবং চার দিন পর খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। এই দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে BCCI, দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে আয়ুষ বাদোনিকে। তিলক, রিয়ান, আয়ুষ ছাড়াও ব্যাটারদের মধ্যে রয়েছেন নমন ধীর, প্রিয়াংশ আর্য, উর্ভিল প্যাটেল, নারায়ণ জগদীশনরা। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন রবি বিষ্ণোই। সঙ্গে রয়েছেন মানব সুথার ও বিপ্রাজ নিগম।

আরও পড়ুন: Madhyamik: ভালই হল প্রথম দিনের মাধ্যমিক, পরবর্তী দিনগুলিতে মাথায় রাখবেন কোন কোন বিষয়?
তবে ব্যাটিং বিভাগের থেকে বেশি চমক রয়েছে পেস বিভাগে। ঘন্টায় ১৫০ কিমি গতিতে বল করতে পারেন এমন দুই বোলার তথা মায়াঙ্ক যাদব ও অশোক শর্মা রয়েছেন দলে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে পেস বিভাগকে ভবিষ্যতের জন্য তৈরি করা। বড় মঞ্চে পারফর্ম করার পাশাপাশি কেউ দুই পেসারের কাছে সুযোগ থাকছে আইপিএল-এর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার (Tilak Varma)।


