Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাশিয়ার আকাশে আবারও দেখা (Four Moon) গেল এমন এক দৃশ্য, যা দেখে মুহূর্তের মধ্যে চমকে উঠেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নেটদুনিয়ার ব্যবহারকারীরা। সেন্ট পিটার্সবার্গের বাসিন্দারা রবিবার রাতে আকাশের দিকে তাকিয়ে দেখেন-একটি নয়, যেন চারটি চাঁদ একসঙ্গে জ্বলজ্বল করছে। সেই বিরল মুহূর্তের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রথমে বিশ্বাসই করতে পারেননি, চোখের সামনে এমন ভুতুড়ে দৃশ্য কীভাবে সম্ভব!
নানা রকম ধারণা (Four Moon)
স্থানীয়দের একাংশের মধ্যে শুরু হয় নানা (Four Moon) রকম ধারণা। কেউ ভেবেছেন এটি কোনও অশুভ সংকেত, কেউ আবার একে রহস্যময় প্রাকৃতিক ইঙ্গিত বলে মনে করেছেন। তবে বিজ্ঞানীরা বিষয়টিকে ব্যাখ্যা করেছেন সম্পূর্ণ ভিন্নভাবে। তাঁদের মতে, এটি কোনও অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং এক ধরনের বায়ুমণ্ডলীয় অপটিক্যাল বিভ্রম, যাকে বলা হয় ‘মক মুন’ বা প্যারাসেলিনা।

কেন হয় এমন? (Four Moon)
বিশেষজ্ঞদের ব্যাখ্যায় জানা যায়, যখন আকাশে উচ্চ (Four Moon) স্তরের পাতলা মেঘের মধ্যে ষড়ভুজাকৃতির বরফের স্ফটিক তৈরি হয়, তখন চাঁদের আলো সেই স্ফটিকের মধ্যে দিয়ে প্রতিসৃত হয়ে একাধিক আলোর বিন্দু তৈরি করে। ফলে মূল চাঁদের দুই পাশে বা চারপাশে অতিরিক্ত চাঁদের মতো উজ্জ্বল দাগ দেখা যায়। সাধারণত চাঁদ দিগন্তের কাছাকাছি থাকলে এই দৃশ্য আরও স্পষ্ট হয়।
সূর্যের প্রতিচ্ছবি
এর আগেও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এমন অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে। সাকহালিন দ্বীপে একসঙ্গে দুটি সূর্য দেখা যাওয়ার ঘটনা আন্তর্জাতিক স্তরে আলোচনার জন্ম দিয়েছিল। সেটিও ছিল ‘সানডগ’ নামে পরিচিত একই ধরনের অপটিক্যাল ঘটনা। চরম ঠান্ডায় বাতাসে বরফের কণার উপস্থিতির কারণেই সূর্যের প্রতিচ্ছবি একাধিক জায়গায় দেখা যায়।

আরও পড়ুন: Arijit Singh: লবি রাজনীতি না নতুন প্রজেক্ট? অরিজিতের বাড়িতে গোপনে আমির খান!
এমনকি কয়েকদিন আগে সেন্ট পিটার্সবার্গের আকাশে রাতের অন্ধকার ভেদ করে উঠে যাওয়া বিশাল আলোর স্তম্ভও মানুষের কৌতূহল বাড়িয়েছিল। দূর থেকে তা সায়েন্স ফিকশন ছবির দৃশ্যের মতো লাগলেও, সেটিও ছিল আলো ও বরফের মিলিত এক প্রাকৃতিক খেলা। প্রকৃতি যে কত রকম চোখ ধাঁধানো বিভ্রম সৃষ্টি করতে পারে, রাশিয়ার আকাশ যেন বারবার তারই প্রমাণ দিচ্ছে।


