Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অমিতাভ বচ্চন শুধু এক জন অভিনেতাই নন (Amitabh Bachchan), তিনি এক একটি প্রজন্মের আবেগ, সংগ্রাম এবং আত্মবিশ্লেষণের প্রতীক। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জীবনের ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেন তিনি কখনও স্মৃতিচারণ, কখনও আত্মসমালোচনা, আবার কখনও গভীর দার্শনিক উপলব্ধি। সাম্প্রতিক এক পোস্টে অমিতাভ তুলে ধরেছেন তাঁর বাবা, কবি হরিবংশ রাই বচ্চনের জীবনবোধ, সংগ্রামের দর্শন এবং নীরবতার শক্তি।

পিতার দর্শনে জীবন মানেই সংগ্রাম (Amitabh Bachchan)
অমিতাভ বচ্চনের লেখায় বারবার ফিরে আসে তাঁর বাবার কথা। হরিবংশ রাই বচ্চন শুধু একজন কবিই ছিলেন না, ছিলেন জীবনসংগ্রামের এক জীবন্ত দলিল। অমিতাভ স্মরণ করেছেন বাবার সেই চিরন্তন বাণী “জীবন হলো সংগ্রামে পরিপূর্ণ। জীবন থাকলে সংগ্রাম থাকবেই।” এই বক্তব্যের মধ্যেই লুকিয়ে আছে বাস্তববাদী জীবনদর্শন। সাফল্যের শিখরে পৌঁছেও অমিতাভ কখনও তাঁর শুরুর দিনের লড়াই ভুলে যাননি। বাবার দীর্ঘদিনের স্ট্রাগল তাঁকে শিখিয়েছে, প্রতিকূলতাই মানুষকে গড়ে তোলে, ভেঙে দেয় না।
মানবতাবাদী চেতনার মিল (Amitabh Bachchan)
নিজের লেখায় অমিতাভ টেনে এনেছেন আরও এক সাহিত্যিক ব্যক্তিত্ব ফিরাক গোরখপুরী। এলাহাবাদের দুই কৃতি সন্তানের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব এবং চিন্তার সাযুজ্য। জাতপাত, ধর্ম কিংবা সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবতাকে গুরুত্ব দেওয়াই ছিল তাঁদের লেখার মূল সুর। অমিতাভ লিখেছেন, ফিরাক গোরখপুরীর কবিতা যেমন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সমাজকে দেখত, ঠিক তেমনই হরিবংশ রাই বচ্চন কোনওদিন জাতপাতের গণ্ডিতে মানুষকে বিচার করেননি। এই মিলই তাঁদের আবেগ এবং দর্শনকে একসূত্রে বেঁধে রেখেছিল।

আত্মসমালোচনার শক্তি (Amitabh Bachchan)
৩ ফেব্রুয়ারি ২০২৬, ভোর চারটে এই সময়টাকে অমিতাভ বেছে নিয়েছেন নিজের ভাবনার প্রকাশের জন্য। রাতের গভীর নীরবতার মধ্যে তিনি খুঁজে পেয়েছেন এক অনন্য শক্তি। তাঁর মতে, দিনভর যে চিন্তাভাবনা আমাদের গ্রাস করে রাখে, নীরবতার শক্তি তার থেকেও অনেক গভীর। এই নীরবতা শুধু শব্দহীনতা নয়, বরং আত্মসমালোচনা, উপলব্ধি এবং মানসিক প্রশান্তির এক বিশুদ্ধ ক্ষেত্র। অমিতাভ ইঙ্গিত করেছেন, যতক্ষণ না আমরা সোশ্যাল মিডিয়ার অন্তহীন ফাঁদে আটকে যাচ্ছি, ততক্ষণ এই নীরবতা আমাদের কাছে এক সতেজ আশ্রয় হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: Content Creator Lab: চাকরির গণ্ডি ভেঙে জেন জির ভবিষ্যৎ গড়ছে কন্টেন্ট ক্রিয়েশন!
মতামতের বিস্ফোরণ
নিজের লেখায় অমিতাভ সমসাময়িক পৃথিবীর কথাও তুলেছেন। তাঁর চোখে আজকের বিশ্ব এক বিস্ময়কর বাস্তবতা
যেখানে প্রায় ৮.২ বিলিয়ন মানুষ কোনও না কোনও ভাবে সাংবাদিক, মতামতদাতা, যোগাযোগকারী। সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেক মানুষই যেন এক একটি সংবাদমাধ্যম। তথ্য আদান-প্রদান সহজ হলেও, সেই সঙ্গে বেড়েছে মতামতের চাপ, প্রতিক্রিয়ার দ্রুততা এবং বিচার করার তাড়াহুড়ো। এই প্রেক্ষাপটে অমিতাভের নীরবতার আহ্বান আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।



