Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লিতে এসআইআর বিতর্কের আবহে (Mamata Banerjee) একদিকে যেমন নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও স্পষ্ট বার্তা দিলেন তিনি।
মিষ্টি খাওয়াবেন সাংবাদিকদের (Mamata Banerjee)
মঙ্গলবার চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে এসআইআরে (Mamata Banerjee) ‘ক্ষতিগ্রস্ত’দের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেত্রী। বৈঠকের শেষে রাজধানীর সংবাদমাধ্যমের উদ্দেশে আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি বলেন, ভোটের পরে আবার দেখা হবে-তখন জয়ের আনন্দে মিষ্টি খাওয়াবেন। তবে সেই মিষ্টি যে ‘দিল্লি কা লাড্ডু’ হবে না, সেটাও রসিকতার সুরে জানিয়ে দেন তিনি।

বিধানসভা নির্বাচনের ফল নিয়ে প্রত্যাশা কী? (Mamata Banerjee)
বিধানসভা নির্বাচনের ফল নিয়ে প্রত্যাশা কী-এই প্রশ্নে মমতা বলেন, তিনি কোনও রাজনৈতিক জ্যোতিষী নন। তবে তাঁর বিশ্বাস, আগের বারের তুলনায় আরও বেশি আসনে জিতবে তৃণমূল। তাঁর পাশে থাকা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সাম্প্রতিক সময়ে একই দাবি করে আসছেন-২০২৬ সালে তৃণমূলের আসন সংখ্যা ও ভোট শতাংশ, দুটোই বাড়বে।

আরও পড়ুন: Free Gas Cylinder: হোলির উপহার সরকারের, পাওয়া যাবে ফ্রি এলপিজি সিলিন্ডার!
ভবিষ্যৎ জোট সম্ভাবনা
এই বৈঠকেই কংগ্রেসের সঙ্গে ভবিষ্যৎ জোট সম্ভাবনা নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট করে দেন, তৃণমূল একাই লড়াই করতে সক্ষম। তাঁর বক্তব্য, বাংলায় কার্যত সব দলই তৃণমূলের বিরুদ্ধেই লড়ে। ফলে আলাদা কোনও সমঝোতার প্রয়োজন নেই। কংগ্রেসের অভ্যন্তরীণ নেতৃত্ব পরিবর্তন ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল, তা-ও এই মন্তব্যে কার্যত খারিজ হয়ে গেল।


