Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যত বিতর্ক সবই পাকিস্তানকে ঘিরে। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছে পাকিস্তান আর এতে আর্থিক ক্ষতির পাশাপাশি শাস্তির মুখেও পড়তে পারে পাকিস্তান (Pakistan)।
শাস্তি থেকে বাঁচতে এই পদক্ষেপ নিতে পারে পাকিস্তান? (Pakistan)
আইসিসি পাকিস্তানকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বললেও পাক প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। অর্থাৎ তারা নিজেদের বয়কটের সিদ্ধান্তেই অনড় রয়েছে। আর এই সিদ্ধান্তের ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি শাস্তির মুখেও পড়তে হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। সূত্রের খবর অনুযায়ী এই শাস্তির থেকে বাঁচতে তারা ‘ফোর্স মেজর’ ক্লজের প্রয়োগ করতে পারে অর্থাৎ পাকিস্তানের দাবি ‘অপ্রত্যাশিত পরিস্থিতি’ তে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পাকিস্তান সরকার। এখনও পর্যন্ত ম্যাচ বয়কটের কোনও কারণ জানানো হয়নি (Pakistan)।
বৃহস্পতিবার আরও একবার পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পাশে দাঁড়িয়ে নিজেদের অবস্থান করে জানিয়েছে। পাক প্রধানমন্ত্রী জানান তারা বাংলাদেশের পাশে থেকে এই বয়কটের সিদ্ধান্তেই অনড় রয়েছে। তবে যথাযথ কারণ তারা দেখতে পারেনি। পাক প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেন,”আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা কোনওভাবেই ভারতের বিরুদ্ধে খেলব না। খেলায় কোনও রাজনীতি থাকা উচিত নয়। আমরা সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন: Shamik Adhikary: তরুণীকে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগ, কাঠগড়ায় জনপ্রিয় ইউটিউবার
পাকিস্তান প্রধানমন্ত্রীর পর বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক সলমন আলি আঘা। বিশ্বকাপের আগে পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা বলছেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে বাংলাদেশ বিশ্বকাপে নেই।’
যেহেতু পাকিস্তান বয়কটের কোনও যথাযথ কারণ দেখতে পারেনি সেক্ষেত্রে মনে করা হচ্ছে ‘ফোর্স মেজর’ ক্লজের প্রয়োগ করতে চলেছে পাকিস্তান। এখন সময় বলবে পরিস্থিতি আরও কতটা জটিল হয় নাকি সমাধানসূত্র বের হয় কোনও (Pakistan)।


