Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ফেব্রুয়ারির শুরুতেই বিদায় (Winter Update) নেওয়ার কথা ছিল শীতের। কিন্তু বাস্তবে তা যেন কিছুতেই মানতে চাইছে না। মাঝে কয়েকদিন পারদ খানিকটা চড়লেও ফের হিমেল হাওয়া টের পাচ্ছেন কলকাতা-সহ রাজ্যবাসী। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ধীরে ধীরে দুর্বল হওয়ায় উত্তুরে হাওয়ার দাপট আবার বাড়ছে। তার ফলেই স্বাভাবিকের ঘরে থাকলেও তাপমাত্রা নামছে, বিশেষ করে রাত ও ভোরের দিকে শীতের অনুভূতি স্পষ্ট হচ্ছে।
রাজ্য জুড়ে আবহাওয়া মূলত শুষ্ক (Winter Update)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী (Winter Update), আগামী কয়েকদিন রাজ্য জুড়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে বিভিন্ন জেলায়। দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট কিছুটা বেশি থাকতে পারে পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিম বর্ধমান ও বীরভূম এলাকায়। কলকাতাতেও ভোরের দিকে হালকা কুয়াশা বা শিশির পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তাপমাত্রা পতনের ইঙ্গিত (Winter Update)
তাপমাত্রার নিরিখে দক্ষিণবঙ্গে ফের এক দফা পতনের ইঙ্গিত মিলছে। শহর কলকাতায় রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করতে পারে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে শীত আরও কড়া আকার নিতে পারে, সেখানে পারদ ১০ থেকে ১২ ডিগ্রির কাছাকাছি নামার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Epstein Files: এপস্টিন ফাইল ঘিরে নতুন বিতর্ক, মেডিক্যাল রিপোর্টে সামনে এল অজানা তথ্য
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গেও শীতের আমেজ বজায় থাকবে। দার্জিলিং ও পার্বত্য এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে। মালদহ ও সংলগ্ন এলাকাগুলিতে তা কিছুটা বেশি, প্রায় ১৩ থেকে ১৫ ডিগ্রির ঘরে থাকতে পারে। এখানেও ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।


