Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২৫ বছরের ব্যবধানে ফের রাজ্য নির্বাচন কমিশনারদের জাতীয় সম্মেলন আয়োজন করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন(EC Conferrence)। ২৪ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্য নির্বাচন কমিশনাররা এই সম্মেলনে যোগ দিতে আহ্বান বলে জানানো হয়েছে।
১৯৯৯ সালের পর ফের সম্মেলন (EC Conferrence)
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ১৯৯৯ সালের পর এই প্রথমবার জাতীয় স্তরে রাজ্য নির্বাচন কমিশনারদের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সম্মেলনের সভাপতিত্ব করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনার ড. সুখবীর সিং সান্ধু ও ড. বিবেক যোশী। সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশনারদের পাশাপাশি তাঁদের আইন বিশেষজ্ঞ ও প্রযুক্তিগত বিশেষজ্ঞরাও অংশ নেবেন। একই সঙ্গে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চিফ ইলেক্টোরাল অফিসাররাও সম্মেলনে উপস্থিত থাকতে বলা হয়েছে ।
লক্ষ্য সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলা (EC Conferrence)
এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল নির্বাচনী প্রক্রিয়া ও লজিস্টিক ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনগুলির মধ্যে আরও সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলা। আলোচনায় থাকবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার যোগ্যতা সংক্রান্ত আইন নির্বাচন কমিশনের প্রযুক্তিগত উদ্যোগ যেমন সদ্য চালু হওয়া ECINET ডিজিটাল প্ল্যাটফর্ম, ইভিএম সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: Akhtar Ali : কাঠগড়ায় হুইসল ব্লোয়ার, আরজি কর দুর্নীতিতে আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!
অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই উদ্দেশ্য (EC Conferrence)
নির্বাচন কমিশন সূত্রের খবর সংবিধান ও দেশের আইনি কাঠামোর আওতায় ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নিজেদের অভিজ্ঞতা রাজ্য নির্বাচন কমিশনগুলির সঙ্গে ভাগ করে নেওয়াই এই সম্মেলনের অন্যতম লক্ষ্য। ৭৩তম ও ৭৪তম সংবিধান সংশোধনী অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনগুলি গঠিত হয় এবং পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন পরিচালনার দায়িত্ব তাদের হাতেই ন্যস্ত থাকে।



