Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ঘর আগেই ভেঙেছিল। এবার সম্ভবত সেই ভাঙন আইনি স্বীকৃতি পেলো। পাকাপাকিভাবে সেই আইনি ডিভোর্স সম্ভবত হল অভিনেতা যিশু সেনগুপ্ত ও তাঁর প্রযোজক স্ত্রী নীলাঞ্জনার(Jishu Nilanjana)। দীর্ঘ সময় ধরেই তাঁদের আলাদা থাকার শুরুয়াত। যিশু-নীলাঞ্জনার দুই মেয়ে সারা, জারা মায়ের সঙ্গেই থাকেন।
নীলাঞ্জনার পোস্টে সমাপ্তির ইঙ্গিত (Jishu Nilanjana)
ম্যানেজারের সঙ্গে সম্পর্কের জল্পনা ঘিরে যিশু নীলাঞ্জনা ভাঙনের বিতর্ক এগিয়েছিল। অভিনেতাকে নিয়ে অভিযোগ করেই সংসার ছাড়েন নীলাঞ্জনা।আজ সমাজমাধ্যমে সেই শেষের ইঙ্গিত দিয়েই একটি পোস্ট করেন নীলাঞ্জনা। পোস্টে লিখেছেন, সম্মানের সঙ্গে হৃদয় দিয়ে এই সমাপ্তি মেনে নিলাম। তবে যিশু কিন্তু সেভাবে কখনওই ভাঙন নিয়ে মুখ খোলেননি।
আরও পড়ুন: Assembly Speaker: নজিরবিহীন ঘটনা বিধানসভায়, পরিষদীয় মন্ত্রীর মাইক বন্ধ করলেন স্পিকার
সম্পর্কের ইতি হওয়ায় কষ্টে অনুরাগীরা (Jishu Nilanjana)
মায়ের পাশে থেকে বড় মেয়ে সারা নীলাঞ্জনার সঙ্গ দেন। ছোট মেয়ে জারাও দিদির পথেই হাঁটেন। যদিও সারা মডেলিংয়ের কাজের জন্য মুম্বই-কলকাতা যাতায়াতে থাকেন। দীর্ঘদিনের একটি জমাট সম্পর্কের ইতি হওয়ায় দুঃখ পেয়েছিলেন অনুরাগীরা। আলাদা থাকলেও পাকাপাকিভাবে ডিভোর্স এতদিন হয়নি। সূত্রের খবর আজ সেই বিষয়টিই সম্পন্ন করলেন টলিপাড়ার এই একদা দম্পতি।



